Rajesh Khanna

রাজেশ খন্নার স্ত্রীর অধিকার চেয়ে আদালতের দ্বারস্থ অনিতা, রায় কি ডিম্পলের বিপক্ষে গেল?

রাজেশ খন্নার সঙ্গে বিয়ের বৈধতা দাবি করে আদালতের দ্বারস্থ হন অনিতা। অবশেষে এই মামলার রায় দিল বম্বে আদালত।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০১ এপ্রিল ২০২৬ ২০:৩২
bombay High Court Rejects Anita Advani Plea her marriage with rajesh Khanna

অনিতার সঙ্গে রাজেশের বিবাহ-বহির্ভূত সম্পর্ক সংক্রান্ত মামলায় কী রায় দিল বম্বে হাই কোর্ট? গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

কেরিয়ারে রাজেশ খন্না যত বেশি উপরে উঠেছেন, তাঁর ব্যক্তিগত জীবন নিয়েও তত বেশি বিতর্ক, সমালোচনা দানা বেঁধেছে। এমনকি, অভিনেতার মৃত্যুর পরেও তাঁর বিবাহ-বহির্ভূত সম্পর্ক নিয়ে কাদা ছোড়াছুড়ি হয়েছে। শারীরিক অসুস্থতার জেরে ২০১২ সালে মৃত্যু হয় রাজেশের। অভিনেতার মৃত্যুর পর টিনসেল নগরীর বর্ষীয়ান অভিনেত্রী অনিতা আডবাণী দাবি করেন, তিনি রাজেশের সঙ্গে থাকতেন, বিবাহিত স্ত্রীর মতোই। তাঁদের বিয়ের বৈধতা দাবি করে আদালতের দ্বারস্থ হন অনিতা। অবশেষে এই মামলার রায় দিল বম্বে আদালত।

Advertisement

রাজেশ খন্নার মৃত্যুর পর তাঁর পরিবার অর্থাৎ প্রথম স্ত্রী ডিম্পল কপাডিয়া ও তাঁর মেয়ে টুইঙ্কল খন্নার সঙ্গে দীর্ঘ আইনি লড়াই চলে অনিতার। বিচারপতি শর্মিলা দেশমুখের বেঞ্চ উভয় পক্ষের যুক্তি শোনার পর দ্ব্যর্থহীন ভাবে অনিতার এই আবেদন খারিজ করে দেন। এই প্রসঙ্গে অনিতা জানিয়েছিলেন, রাজেশের সঙ্গে তাঁর দীর্ঘদিনের সম্পর্ক ছিল এবং তা বিয়ের মতোই ছিল। তিনি এও অভিযোগ করেছিলেন যে, অভিনেতার মৃত্যুর পর তাঁকে রাজেশের বাংলো থেকে উচ্ছেদ করা হয়েছিল। যেহেতু এই মামলায় অনিতার আর্জি খারিজ করে দেয় আদালত, ফলে এক অর্থে তা ডিম্পলদের পক্ষেই গেল। এ দিন ডিম্পল ও অক্ষয় আদালতে না থাকলেও তাঁদের দেখা যায় উজ্জয়িনীর মহাকাল মন্দিরে। সেখানে পুজো দিতে যান শাশুড়ি ও জামাই।

Advertisement
আরও পড়ুন