Mimi Chakraborty

বনগাঁ আদালতে গোপন জবানবন্দি দিলেন মিমি! তনয়ের বিরুদ্ধে জুড়ছে নতুন শারীরিক হেনস্থার অভিযোগ?

বৃহস্পতিবার বনগাঁ আদালতে গোপন জবানবন্দি দিলেন মিমি চক্রবর্তী। কোন দিকে এগোলো তদন্ত?

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৫৬
তনয় শাস্ত্রীর ঘটনায় গোপন জবানবন্দি মিমির!

তনয় শাস্ত্রীর ঘটনায় গোপন জবানবন্দি মিমির! ছবি: সংগৃহীত।

বনগাঁকাণ্ডে বৃহস্পতিবার আদালতে গোপন জবানবন্দি দিলেন মিমি চক্রবর্তী। ওই ঘটনায় মূল অভিযুক্ত তনয় শাস্ত্রীর বিরুদ্ধে মিমি প্রথমে শুধু হেনস্থার অভিযোগ এনেছিলেন। সেই মামলার তদন্তে বাধা দিয়ে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতেও জড়ান তনয় এবং তাঁর দুই সহযোগী। তদন্তে বাধা দেওয়ার অভিযোগেই গ্রেফতার করা হয়েছিল তনয়কে। জানা যাচ্ছে, এ বার তাঁর বিরুদ্ধে উঠল শারীরিক হেনস্থার অভিযোগও।

Advertisement

পুলিশকে বাধা দেওয়ায় গ্রেফতার করা হয়েছিল তনয় শাস্ত্রীকে। তা হলে কেন বনগাঁ আদালতে নেওয়া হল মিমির গোপন জবানবন্দি? সূত্রের খবর, বুধবার শারীরিক হেনস্থার বাড়তি একটি অভিযোগ দায়ের হয় তনয়ের বিরুদ্ধে। সেই জায়গা থেকেই মিমির গোপন জবানবন্দি নেওয়া হচ্ছে বলে খবর।

অন্য দিকে, মিমি এ দিন সংবাদমাধ্যমকে বলেছেন, “সব তদন্তেরই একটি নির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে। সেই তদন্ত অনুযায়ীই এই জবানবন্দি দেওয়া। আমার লড়াইটা ছিল মিথ্যার বিরুদ্ধে। সেই লড়াই চলবে।” অভিযুক্ত তনয় প্রথম থেকেই দাবি করে আসছেন যে, বনগাঁর অনুষ্ঠানে তিনি কোনও ভাবেই অসম্মান করেননি মিমিকে। এই প্রসঙ্গে অভিনেত্রীর মত, “সেই দিন ক্লাবের সমস্ত মানুষ যথেষ্ট ভদ্র আচরণ করেছিলেন আমার সঙ্গে। তনয় শাস্ত্রী ছাড়া সকলেই যথেষ্ট ভাল ব্যবহার করেছিলেন। আমার অভিযোগ যাঁর বিরুদ্ধে ছিল, তাঁর বিরুদ্ধেই রয়েছে। আমি নেমে যাওয়ার পরেও সেই রাতে আরও অনুষ্ঠান হয়েছিল।”

ঘটনার সূত্রপাত গত রবিবার। ওই দিন বনগাঁর নয়া গোপালগঞ্জ এলাকায় রাতে মঞ্চানুষ্ঠান করতে যান অভিনেত্রী মিমি। তাঁর অভিযোগ, অনুষ্ঠান চলাকালীন ‘অভদ্র ভাবে’ মঞ্চ থেকে তাঁকে নেমে যেতে বলেন তনয়। এই মর্মে তিনি পরে স্থানীয় থানায় ই-মেল মারফত লিখিত অভিযোগও দায়ের করেন। পুলিশ সূত্রে খবর, মিমির অভিযোগের ভিত্তিতেই তদন্তের কাজে তনয়ের বাড়িতে গিয়েছিল পুলিশ। সেই সময়ে তাদের কাজে বাধা দেওয়া হয় বলে পুলিশের অভিযোগ। সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগেই সে দিন তনয়কে গ্রেফতার করা হয়।

Advertisement
আরও পড়ুন