Celebrities lost followers

রাতারাতি ক্ষতির মুখে প্রিয়ঙ্কা, বিরাট ও টেলর সুইফটেরা! কী হারালেন বিশ্বের বহু তারকা?

বলিউড থেকে হলিউড— সর্বত্র এই সমস‍্যার মুখে তারকারা। এই তালিকায় রয়েছেন বিরাট কোহলি, প্রিয়ঙ্কা চোপড়া, টেলর সুইফট, কাইলি জেনার, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, সেলেনা গোমেস-সহ আরও বহু তারকা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৮ মে ২০২৬ ১৫:২৩
ক্ষতির মুখে প্রিয়ঙ্কা, বিরাট  ও টেলর সুইফটেরা!

ক্ষতির মুখে প্রিয়ঙ্কা, বিরাট ও টেলর সুইফটেরা! ছবি: সংগৃহীত।

রাতারাতি বড় ক্ষতি বিশ্বের বহু তারকার। বলিউড থেকে হলিউড, সর্বত্র এই সমস‍্যার মুখে তারকারা। এই তালিকায় রয়েছেন বিরাট কোহলি, প্রিয়ঙ্কা চোপড়া, টেলর সুইফট, কাইলি জেনার, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, সেলেনা গোমেস-সহ আরও বহু তারকা। ঘটনা কী?

Advertisement

ইনস্টাগ্রামে হঠাৎ করেই লক্ষ লক্ষ ফলোয়ার কমে গিয়েছে এই তারকাদের। জানা গিয়েছে, ইনস্টাগ্রামের মূল সংস্থা অর্থাৎ ‘মেটা’ নাকি ভুয়ো ও নিষ্ক্রিয় অ্যাকাউন্ট সরানোর জন্য বড় পদক্ষেপ করেছে। এর জেরেই এক রাতের মধ্যে বহু তারকার ফলোয়ার সংখ্যা হু-হু করে কমেছে।

কাইলি জেনারের প্রায় ১ কোটি ৪০ লক্ষ অনুসরণকারী কমেছে। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর প্রায় ৮০ লক্ষ এবং সেলেনা গোমেসের প্রায় ৬০ লক্ষ অনুসরণকারী কমেছে বলে জানা গিয়েছে। বিরাট কোহলি, প্রিয়ঙ্কা চোপড়া, টেলর সুইফট, জাস্টিন বিবার, বিয়ন্সে-দের অ্যাকাউন্টেও বড়সড় প্রভাব পড়েছে।

সমাজমাধ‍্যমে অনেক ব্যবহারকারীর দাবি, ইনস্টাগ্রাম এবার কৃত্রিম ভাবে বাড়ানো ফলোয়ার সরিয়ে দিচ্ছে। তবে এখনও পর্যন্ত ‘মেটা’র পক্ষ থেকে এই বিষয়ে আনুষ্ঠানিক ভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি। এই তারকারা ভুয়ো ফলোয়ার কিনেছিলেন, এমন কোনও প্রামাণ‍্য তথ‍্যও নেই। বিশেষজ্ঞদের মতে, বড় তারকাদের অ্যাকাউন্টে স্বাভাবিক ভাবেই প্রচুর ‘স্প্যাম’ অ্যাকাউন্ট যুক্ত হয়। তাই সাফাই অভিযানে তাঁদের ফলোয়ার সংখ্যায় বড় ধাক্কা দেখা গিয়েছে। যদিও এই বিষয় নিয়ে এখনও পর্যন্ত কোনও তারকাই মুখ খোলেননি।

Advertisement
আরও পড়ুন