Dead Body Recovered in Hyderabad

হায়দরাবাদের জুবিলি হিলসে অবসরপ্রাপ্ত পুলিশকর্তার বাড়ি থেকে তাঁর স্ত্রীর দেহ উদ্ধার, নিখোঁজ দুই পরিচারক

শুক্রবার পুলিশকর্তার স্ত্রীর দেহ ঘর থেকে উদ্ধার হয়। মৃতার নাম সুনন্দা (৫৫)। চারতলা বাড়ির একতলা থেকে মহিলার দেহ উদ্ধার হয়েছে। এই ঘটনায় পুলিশকর্তার দুই পরিচারককে সন্দেহ করা হচ্ছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৮ মে ২০২৬ ১৬:১১
Retired IPS officer\\\\\\\'s wife\\\\\\\'s body found in Hyderabad

—প্রতীকী ছবি।

তেলঙ্গানার হায়দরাবাদের জুবুলি হিলসে অবসরপ্রাপ্ত পুলিশকর্তার স্ত্রীর দেহ উদ্ধার হল। বাড়ি থেকে উদ্ধার হয় তাঁর দেহ। এই ঘটনায় পুলিশকর্তার দুই পরিচারককে সন্দেহ করা হচ্ছে। দু’জন নেপালি ওই পুলিশকর্তার বাড়িতে পরিচারকের কাজ করতেন। ঘটনার পর থেকে তাঁরাও নিরুদ্দেশ।

Advertisement

শুক্রবার পুলিশকর্তার স্ত্রীর দেহ ঘর থেকে উদ্ধার হয়। মৃতার নাম সুনন্দা (৫৫)। চারতলা বাড়ির একতলা থেকে মহিলার দেহ উদ্ধার হয়েছে। পুলিশ জানিয়েছে, পুলিশকর্তা বিনয়রঞ্জন রায় কয়েক দিনের জন্য শহরের বাইরে গিয়েছিলেন। বাড়িতে একাই ছিলেন সুনন্দা। শুক্রবার বাড়িতে ফেরেন পুলিশকর্তা। তিনি বার বার স্ত্রীকে ডাকাডাকি করে সাড়া না পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ এসে বাড়ির একতলা থেকে সুনন্দার দেহ উদ্ধার করে।

প্রাথমিক ভাবে পুলিশের সন্দেহ, সুনন্দাকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। ঘর থেকে গয়না এবং টাকাপয়সা উধাও। দুই পরিচারকেরও খোঁজ মেলেনি। তা থেকে পুলিশের সন্দেহ, এই হত্যাকাণ্ডের সঙ্গে পরিচারকদের যোগাযোগ থাকতে পারে। তাঁদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। পুলিশকর্তার বাড়ি এবং আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। তদন্তকারী এক আধিকারিক জানিয়েছেন, এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছেন কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে। একটি খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement
আরও পড়ুন