Ankit Tiwari birthday

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ ছিল! একাধিক সফল গান তাঁর ঝুলিতে, কত সম্পত্তির মালিক অঙ্কিত তিওয়ারি?

‘আশিকি ২’ ছবিতে তাঁর কণ্ঠে ‘সুন রহা হ্যায়’ গানটি জনপ্রিয় হয়েছিল। এ ছাড়া তাঁর কণ্ঠে ‘গলিয়াঁ’, ‘তু হ্যায় কি নহী’, ‘কতরা কতরা’র মতো গানও সফল হয়।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৬ মার্চ ২০২৬ ১০:৫৮
অঙ্কিত তিওয়ারি।

অঙ্কিত তিওয়ারি। ছবি: সংগৃহীত।

বলিউডে বেশ কয়েকটি সফল গান রয়েছে অঙ্কিত তিওয়ারির। ‘আশিকি ২’ ছবিতে তাঁর কণ্ঠে ‘সুন রহা হ্যায়’ গানটি জনপ্রিয় হয়েছিল। এ ছা়ড়া তাঁর কণ্ঠে ‘গলিয়াঁ’, ‘তু হ্যায় কি নহী’, ‘কতরা কতরা’র মতো গানও সফল হয়। কিন্তু তা-ও একটা সময়ের পর কাজের সংখ্যা কমে যায় তাঁর। বিতর্কেও নাম জড়ায় একাধিক বার।

Advertisement

৬ মার্চ অঙ্কিত তিওয়ারির জন্মদিন। ৪০ বছর পূর্ণ করলেন তিনি। শোনা যায়, গায়ক তথা সুরকারের মোট সম্পদের পরিমাণ আনুমানিক ২৯ কোটি থেকে ৪০ কোটি টাকা। গান গাওয়ার পাশাপাশি, গান বেঁধে ও মঞ্চে অনুষ্ঠান করেও উপার্জন করেন অঙ্কিত। এ ছাড়া ডিজিটাল প্ল্যাটফর্ম থেকেও আয় করেন তিনি।

২০১৪ সালে অঙ্কিত তিওয়ারির জীবনে বড় একটি বিতর্ক তৈরি হয়। তাঁর এক বান্ধবী অভিযোগ করেন যে, গায়ক বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে তাঁকে ধর্ষণ করেছেন। গ্রেফতার করা হয়েছিল গায়ককে। তবে প্রমাণের অভাবে ২০১৭ সালে তিনি ছাড়া পান। তার পরেও বেশ কিছু কাজ করেছেন তিনি।

কিছু দিন আগের এক সাক্ষাৎকারে অঙ্কিত বলেন, “শুরু থেকেই আমি সাঙ্গীতিক আবহে বড় হয়েছি। আমার মা মাতারানির জাগরণে গান গাইতেন। ওঁরাই ভাবতেন, আমার ভাল করে গানটা শেখা উচিত। এই ভাবেই আমার সফর শুরু।”

বিতর্কে জড়ানোর পরেও গান থেকে বিরতি নেননি তিনি। তাঁর মতে, “সঙ্গীতে রেওয়াজটাই সবচেয়ে বড় কথা। সময় কম থাকলে আমি গাড়িতে বসেও রেওয়াজ করি। গানে শুধুই নিষ্ঠা প্রয়োজন।”

Advertisement
আরও পড়ুন