Arijit Singh

অরিজিতের জিয়াগঞ্জের বাড়ি ঘুরে গেলেন সলমনের আলোচিত প্রেমিকা! কী অভিজ্ঞতা ইউলিয়া ভন্তুরের?

সম্প্রতি ইউলিয়ার নতুন গান ‘তেরে সঙ্গ’ মুক্তি পেয়েছে। এই গানে প্রথম অরিজিতের সঙ্গে জোট বাঁধতে পেরে উচ্ছ্বসিত গায়িকা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৫ মার্চ ২০২৬ ২০:৪১
Iulia Vantur revealed that she visited Arijit Singh’s Jiaganj house

জিয়াগঞ্জে ইউলিয়া ভন্তুর। ছবি: সংগৃহীত।

কিছু দিন আগে অরিজিৎ সিংহের জিয়াগঞ্জের বাড়িতে ঘুরে গিয়েছেন আমির খান। সেই মুহূর্তের ছবি ও ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই উত্তেজিত হয়ে উঠেছিলেন অনুরাগীরা। শুধু আমির নন, সলমন খানের আলোচিত প্রেমিকা ইউলিয়া ভন্তুরও নাকি জিয়াগঞ্জ থেকে ঘুরে এসেছেন।

Advertisement

সম্প্রতি ইউলিয়ার নতুন গান ‘তেরে সঙ্গ’ মুক্তি পেয়েছে। এই গানে প্রথম অরিজিতের সঙ্গে জোট বাঁধতে পেরে উচ্ছ্বসিত গায়িকা। এক সাক্ষাৎকারে ইউলিয়া জানিয়েছেন, তিনি অরিজিতের সঙ্গে গান গাইতে পেরে খুবই খুশি। ব্যক্তি অরিজিৎকে জানতে পেরেও তিনি খুব উত্তেজিত।

অরিজিৎ সম্পর্কে ইউলিয়া বলেন, “সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, অরিজিৎ তাঁর কণ্ঠ এই গানে দিয়েছেন। তাই এই গানের অংশ হতে পেরে আমি ভীষণ কৃতজ্ঞ ও সম্মানিত বোধ করছি। অবশ্যই আমি একটু ভয়ে ছিলাম। কিন্তু তিনি এতটাই আন্তরিক এবং সুন্দর মানুষ যে, তাঁকে দেখার পরেই আমি নিশ্চিন্ত হয়ে যাই।”

অরিজিতের জিয়াগঞ্জ কেমন লেগেছে, তা-ও জানান সলমনের আলোচিত প্রেমিকা। তিনি বলেন, “আমরা আসলে ওঁর গ্রামে গিয়েছিলাম। জায়গাটা খুব সুন্দর, অসাধারণ লাগছিল। গাড়িতে করে যাওয়ার সময় ছোট ছোট দোকান দেখতে আমার খুব ভাল লাগছিল। দোকানদার, দর্জি, সবাই নিজেদের কাজ করছিলেন। সত্যিই খুব ভাল লেগেছিল। পরিবেশও খুব সুন্দর।” অরিজিতের বাড়ির চারপাশের পরিবেশ নিয়ে ইউলিয়া বলেন, “চারপাশটা উনি এমন ভাবে গড়ে তুলেছেন যে জায়গাটা খুব নিরাপদ ও আন্তরিক মনে হয়। এটা যেন তাঁর নিজস্ব একটা জগৎ। খুব সুন্দর একটা জগৎ।”

Advertisement
আরও পড়ুন