Karuppu Movie Update

‘করুপ্পূ’ ছবিতে তৃষার ঠোঁটে চিন্ময়ীর কণ্ঠ, স্বীকার করতে ‘ভয়’ পেয়েছিলেন গায়িকা, কেন?

আর্থিক সমস্যার কারণে এক দিন দেরিতে অর্থাৎ শুক্রবার, ১৫ মে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘করুপ্পূ’। দর্শকের থেকে ভাল সাড়া পেয়েছে ছবিটি। বিশেষ করে, তৃষা অভিনীত ‘প্রীতি’র চরিত্রের জন্য ডাবিং করে প্রশংসিত হয়েছেন গায়িকা চিন্ময়ী শ্রীপদা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৭ মে ২০২৬ ১৪:৫৫
‘করুপ্পূ’ ছবিতে তৃষার চরিত্রের ঠোঁটে চিন্ময়ীর কণ্ঠ শোনা গিয়েছে।

‘করুপ্পূ’ ছবিতে তৃষার চরিত্রের ঠোঁটে চিন্ময়ীর কণ্ঠ শোনা গিয়েছে। ছবি: সংগৃহীত।

পরিচালক-অভিনেতা রাজ বালাজির নতুন ছবি ‘করুপ্পূ’ মুক্তি পেয়েছে সবেমাত্র। ছবিতে অভিনয় করেছেন সূরিয়া ও তৃষা কৃষ্ণন। আর্থিক সমস্যার কারণে এক দিন দেরিতে অর্থাৎ শুক্রবার, ১৫ মে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ছবিটি। দর্শকের থেকে ভাল সাড়া পেয়েছে ছবিটি। বিশেষ করে, তৃষা অভিনীত ‘প্রীতি’র চরিত্রের জন্য ডাবিং করে প্রশংসিত হয়েছেন গায়িকা চিন্ময়ী শ্রীপদা। অথচ চিন্ময়ী জানান, এই বিষয়ে কথা বলতে তিনি নাকি ‘ভয়’ পাচ্ছিলেন। কিন্তু কেন?

Advertisement

চিন্ময়ী নিজের সমাজমাধ্যমের পাতায় এই বিষয়ে লেখেন, “এ সব বলব বলে নিজেকে তৈরি করছি, নিজেরই অবাক লাগছে। আমি এ বার সত্যিই ‘করুপ্পূ’ ছবিতে ডাবিং করার খবর ভাগ করে নিতে ভয় পেয়েছিলাম।” আসলে ছবির পরিচালক ও তাঁর স্ত্রী দিব্যা নাগরাজনকে তিনি অনেকদিন ধরেই চেনেন। ফলে, তিনি চাননি যে তাঁর জন্য কটাক্ষের মুখে পড়ুন বালাজি বা তাঁর স্ত্রী। কিন্তু, চিন্ময়ী কোনও চরিত্রে কণ্ঠ দিয়েছেন শুনে কেন সমালোচিত হবেন পরিচালক? আসলে, এর আগে ‘লিয়ো’ ছবিতেও তৃষার ঠোঁটে চিন্ময়ীর কণ্ঠস্বর শোনা গিয়েছিল। তখন কটাক্ষের মুখেই পড়েছিলেন ছবির নির্মাতারা। একই ঘটনার পুনরাবৃত্তি চাননি গায়িকা।

চিন্ময়ীর কথা, “আমি আরজে বালাজিকে বহুদিন ধরে চিনি। বালাজি ও ওঁর স্ত্রী ভীষণ ভাল মানুষ। পরিচালকের পুরো জীবনটাই সংগ্রাম, দৃঢ়তা এবং নিজের স্বপ্নপূরণের নিরলস পরিশ্রমে ভরা। আগের বার ‘লিয়ো’ নিয়ে যে অভিজ্ঞতা হয়েছিল আমার, তার ভিত্তিতে এ বার ভয় পেয়েছিলাম যে ওঁরা কটাক্ষের সম্মুখীন হতে পারেন।”

তবে এই ছবিতে তৃষার হয়ে কণ্ঠ দেওয়ার সুযোগ পেয়ে বালাজিকে ধন্যবাদ জানান চিন্ময়ী। তিনি লেখেন, “আশা করছি, এ বার আমি নিজের রাজ্যে কাজ করতে পারব, ভবিষ্যতের ভয় না পেয়ে। ঈশ্বর যেন আমার মতো আরও অনেকের উপর থেকে কাজের নিষেধাজ্ঞা তুলে নেন।”

Advertisement
আরও পড়ুন