Hina Khan First Anniversary

‘তারিখের বিশেষ গুরুত্ব নেই’! প্রথম বিবাহবার্ষিকী প্রায় ভুলেই গিয়েছিলেন হিনা-রকি, মনে পড়তে কী বললেন?

হিনা ও রকির পরিচয় হয়েছিল জনপ্রিয় ‘ইয়ে রিশ্‌তা কেয়া কহলাতা হ্যায়’ ধারাবাহিকের সেটে। প্রথমে বন্ধুত্ব দিয়ে শুরু, তার পরে সেই সম্পর্ক ধীরে ধীরে প্রেমে পরিণত হয়। তার পরে ২০২৫ সালে বিয়ে সারেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৭ জুন ২০২৬ ১৩:১৯
প্রথম বিবাহবার্ষিকী ভুলে গেলেন হিনা-রকি?

প্রথম বিবাহবার্ষিকী ভুলে গেলেন হিনা-রকি? ছবি: সংগৃহীত।

বিয়ের প্রথম বছর। অথচ বিবাহবার্ষিকী প্রায় ভুলেই গেলেন দম্পতি! তবে অনুরাগীরা তাঁদের প্রিয় তারকাদের জীবনের গুরুত্বপূর্ণ সমস্ত তারিখ মনে করে রাখেন। তাতেই টনক নড়ল অভিনেত্রী হিনা খান ও রকি জয়সওয়ালের। বিয়ের প্রথম বছর পূর্তির পোস্টে তেমনই ইঙ্গিত দিলেন হিনা-রকি। ২০২৫ সালের ৪ জুন বিয়ে করেছিলেন তাঁরা।

Advertisement

অভিনেত্রী সমাজমাধ্যমে বিশেষ কিছু মুহূর্তের ছবি ভাগ করে নেন। যা দেখে উচ্ছ্বসিত অনুরাগীরাও। পোস্টের প্রথম ছবিতে রয়েছে একটি কার্ড। তাতে লেখা, “শুভ বিবাহবার্ষিকী, ভালবাসা”। দ্বিতীয় ছবিতে একটি কেক। তাতে তাঁদের নামের আদ্যক্ষর দিয়ে লেখা, “শুভ বিবাহবার্ষিকী, হিরো!” বাকি ছবিগুলিতে দেখা গেল অনুরাগীদের পাঠানো ফুলের তোড়া এবং শুভেচ্ছাবার্তা। ছবি ভাগ করে হিনা লেখেন, “কথায় বলে, এই দিনটি বিশেষ। কিন্তু, আমার মনে হয় যে, প্রতিটা দিনই আমাদের কাছে বিশেষ। তারিখ আর এখন ততটা গুরুত্বপূর্ণ নয়, মুহূর্তগুলো জরুরি। তা ছাড়া, আমাদের জন্মদিন ছাড়া আর কোনও তারিখই আমাদের মনে থাকে না। চিরকালই এমনটাই হয়ে এসেছে।” পরিবারের সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ জানিয়ে অভিনেত্রী লেখেন, “আমাদের প্রথম বছর মনে করানোর জন্য ধন্যবাদ।” এই পোস্টের মন্তব্যবাক্স ভরেছে শুভেচ্ছাবার্তায়।

হিনা-রকির প্রথম বিবাহবার্ষিকীর উদ্‌যাপন।

হিনা-রকির প্রথম বিবাহবার্ষিকীর উদ্‌যাপন। ছবি: সংগৃহীত।

হিনা ও রকির পরিচয় হয়েছিল জনপ্রিয় ‘ইয়ে রিশ্‌তা কেয়া কহলাতা হ্যায়’ ধারাবাহিকের সেটে। প্রথমে বন্ধুত্ব দিয়ে শুরু, তার পরে সেই সম্পর্ক ধীরে ধীরে প্রেমে পরিণত হয়। দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে সম্পর্কে থাকার পর গত বছর ঘনিষ্ঠ পরিসরে বিয়ে সারেন তাঁরা। তার আগের বছর, অর্থাৎ ২০২৪ সালে হিনা জানান যে, তিনি তৃতীয় পর্যায়ের স্তন ক্যানসারে আক্রান্ত। তাঁর শারীরিক, মানসিক লড়াইয়ে সব সময়ে ঢাল হয়ে থেকেছেন রকি। অসুস্থতার সঙ্গে লড়াইয়ের মাঝেই চার হাত এক হয় তাঁদের।

Advertisement
আরও পড়ুন