Celebrrity Life

প্রেমে পড়লেন দেবলীনা? ক্যালেন্ডারের প্রথম পাতায় প্রেমিকের সঙ্গে রোম্যান্টিক ছবি!

অনেক দিন পরে এত রোম্যান্টিক ভাবে ধরা দিলেন অভিনেত্রী। প্রেমিকের বাহুলগ্না হয়ে তোলা তাঁর ছবি এখন ‘টক অফ দ্য টাউন’।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ৩১ জানুয়ারি ২০২৫ ২০:৩৯
দেবলীনা দত্ত আর সর্বজিৎ ঘোষ।

দেবলীনা দত্ত আর সর্বজিৎ ঘোষ। ছবি: সংগৃহীত।

তিনি নাকি প্রেম করছেন? না, সমাজমাধ্যম নয়, ক্যালেন্ডারের পাতা বলছে। সেখানেই জ্বলজ্বল করছে দেবলীনা দত্তের রোম্যান্টিক মুহূর্তের ছবি। প্রেমিকের বাহুলগ্না তিনি। সারা শহরে এই ছবি ভাইরাল। কার প্রেমে পড়লেন নায়িকা? খবর, একটি ক্যালেন্ডারের ‘কভার গার্ল’ তিনি। গায়ক ও প্রযোজক সর্বজিৎ ঘোষের সঙ্গে তিনি রোম্যান্টিক জুটিতে ধরা দিয়েছেন। তাই নিয়ে চর্চা শহরের অলিগলিতে।

Advertisement

সম্প্রতি, দক্ষিণ কলকাতার একটি শপিং মলে উদ্বোধন হল সেই ক্যালেন্ডারের। উপস্থিত ছিলেন অভিনেত্রী মৌবনি সরকার, গায়িকা ও চিত্রশিল্পী সৌমিতা সাহা, দেবলীনা আর সর্বজিৎ। ‘কভার বয়’ হওয়ার পাশাপাশি এই ক্যালেন্ডারের প্রযোজকও সর্বজিৎ-ই। সামনেই প্রেম দিবস। সেই রেশ ধরে রেখে দেবলীনার পরনে হাঁটু ঝুলের লাল পোশাক। সর্বজিৎ সুপুরুষ লাল শার্ট, সাদা জ্যাকেট ও সাদা প্যান্টে।

ক্যালেন্ডারের অন্যান্য পৃষ্ঠায় রয়েছেন আরও কিছু মডেল এবং নতুন অভিনেত্রীরা। যেমন, জয়িতা মিত্র, অর্পিতা দাস, ঈশিতা ধর এবং আরও অনেকে।

Advertisement
আরও পড়ুন