CUET UG 2026

পছন্দের শহরে মেলেনি পরীক্ষাকেন্দ্র! ফের এনটিএ-এর তরফে চালু করা হল কুয়েট ইউজি-র পোর্টাল

বহু পরীক্ষার্থীই অভিযোগ করেছিলেন, পরীক্ষাকেন্দ্র দূরের শহরে পড়েছে। তারই প্রেক্ষিতে এনটিএ-এর শহর বাছাইয়ের পোর্টাল ফের খোলা হয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৬ মে ২০২৬ ১৮:২০
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

সদ্য প্রকাশিত হয়েছে ২০২৬-এর স্নাতক স্তরের কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট-এর অ্যাডমিট কার্ড। এর পরই পরীক্ষাকেন্দ্রের শহর পরিবর্তন করার সুযোগ দিচ্ছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)।

Advertisement

বহু পরীক্ষার্থীই অভিযোগ করেছিলেন, পরীক্ষাকেন্দ্র দূরের শহরে পড়েছে। তারই প্রেক্ষিতে এনটিএ-এর শহর বাছাইয়ের পোর্টাল ফের খোলা হয়েছে। যে সকল পরীক্ষার্থী পছন্দের শহরে পরীক্ষাকেন্দ্র পাননি, তাঁরা এনটিএ-র নিজস্ব পোর্টালে লগ-ইন করে পছন্দের শহর বেছে নিতে পারবেন, যদি স্লট বেছে নিতে পারবেন। এই সুবিধা আগে এলে আগে পাবেন ভিত্তিতে দেওয়া হবে।

চলতি বছর কুয়েট-এ নাম নথিভুক্ত করেছেন ১৫,৬৮,৮৬৬ জন প্রার্থী। প্রতিটি প্রার্থী সর্বোচ্চ পাঁচটি বিষয় বেছে নেওয়ার সুযোগ পাবেন। এনটিএ-এর তরফে জানানো হয়েছে, এই প্রার্থীদের মধ্যে প্রায় ৪৩ শতাংশই উত্তরপ্রদেশ, বিহার এবং দিল্লির বাসিন্দা। সে ক্ষেত্রে তাঁদের পছন্দের শহর বরাদ্দ করতে কিছুটা সমস্যা তৈরি হয়েছে। কারণ, পরীক্ষাকেন্দ্র নির্ধারণের সময় প্রার্থীর পছন্দের শহরের পাশাপাশি তিনি কোন বিষয় বেছে নিয়েছেন এবং সেই বিষয়গুলির পরীক্ষা কোন সময়ে হচ্ছে—এই দিকগুলিও বিবেচনা করতে হয়। তাই ফের শহর বাছাইয়ের পোর্টাল খোলা হলেও, ফাঁকা আসনের ভিত্তিতেই সেই সুযোগ মিলবে।

২০২৬-এর কুয়েট ইউজি আয়োজিত হবে আগামী ১১ মে থেকে ৩১ মে-র মধ্যে। কম্পিউটার ভিত্তিক (সিবিটি) পরীক্ষা নেওয়া হবে। ভারতের বিভিন্ন শহরের একাধিক পরীক্ষাকেন্দ্র থাকবে। পাশাপাশি, বিদেশের ১৫টি শহরেও পরীক্ষার ব্যবস্থা আয়োজন করা হয়েছে।

Advertisement
আরও পড়ুন