Deepika Padukone-Ranveer Singh

দ্বিতীয় সন্তানের কথা ঘোষণা করার পরে প্রথম বার প্রকাশ্যে দীপিকা! স্ত্রীকে সামলে কোথায় নিয়ে গেলেন রণবীর?

পরনে নীল রঙের ঢিলে ডেনিম শার্ট, ডেনিম প্যান্ট। চোখে রোদচশমা আর পায়ে নজরকাড়া হলুদ রঙের স্নিকার্স। হাতে ব্যাগ। এমন বেশে দেখা গেল দীপিকাকে। সঙ্গে ছিলেন রণবীরও।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০২৬ ১৩:০৫
কোথায় চললেন দীপিকা ও রণবীর?

কোথায় চললেন দীপিকা ও রণবীর? ছবি: সংগৃহীত।

দ্বিতীয় সন্তান আসন্ন। সপ্তাহখানেক আগে সুখবর দিয়েছেন দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংহ। অন্তঃসত্ত্বা অবস্থাতেই দীপিকা শুটিং করবেন কি না, তা নিয়ে চলেছে নানা জল্পনা। এর মধ্যেই অবশেষে প্রকাশ্যে দেখা গেল অভিনেত্রীকে। দ্বিতীয় বার অন্তঃসত্ত্বা হওয়ার খবর ঘোষণা করার পরে এই প্রথম তাঁকে ক্যামেরাবন্দি করলেন ছবিশিকারিরা।

Advertisement

পরনে নীল রঙের ঢিলে ডেনিম শার্ট, ডেনিম প্যান্ট। চোখে রোদচশমা আর পায়ে নজরকাড়া হলুদ রঙের স্নিকার্স। হাতে ব্যাগ। এমন বেশে দেখা গেল দীপিকাকে। সঙ্গে ছিলেন রণবীরও। তাঁর পরনে ডেনিম প্যান্ট ও ঢিলেঢালা সাদা টি-শার্ট। মুম্বই বিমানবন্দরে তাঁদের ক্যামেরাবন্দি করেন ছবিশিকারিরা। তবে গাড়ি থেকে নেমেই তাঁরা সটান বিমানবন্দরের দিকে এগিয়ে যান। স্ত্রীকে সাবধানে ধরে নিয়ে যান রণবীর। যদিও তাঁদের গন্তব্য এখনও স্পষ্ট নয়।

উল্লেখ্য, গত ১৯ এপ্রিল দ্বিতীয় সন্তানের কথা ঘোষণা করেন দীপিকা ও রণবীর। একরত্তি দুয়ার হাতে ‘প্রেগন্যান্সি কিট’ দিয়ে দ্বিতীয় সন্তানের কথা ঘোষণা করেন। ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর জন্ম হয় দীপিকা ও রণবীরের প্রথম সন্তান দুয়ার। তবে দীপিকা বরাবরই একাধিক সন্তানের ইচ্ছা প্রকাশ করেছিলেন। এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, “আমি যদি অভিনেত্রী না হতাম, তা হলে কী করতাম জানি না। তবে আশা করি, আমার আশেপাশে কিছু বাচ্চা থাকত। তিনটে ছোট ছোট বাচ্চা, এদিক-ওদিক দৌড়োচ্ছে, এমনই হত আমার জীবন।”

উল্লেখ্য, শোনা যাচ্ছে, অন্তঃসত্ত্বা অবস্থাতেই অল্লু অর্জুনের সঙ্গে ‘রাকা’ ছবির শুটিং করবেন দীপিকা।

Advertisement
আরও পড়ুন