Rahul banerjee Death

‘শিল্পী হিসাবে শ্রদ্ধা করতাম’, রাহুলের প্রয়াণে শোকস্তব্ধ দেব, কোন স্মৃতির রোমন্থন করলেন?

রাহুলের বাড়িতে পৌঁছোতে পারেননি দেব। রাহুলের প্রথম ছবিতে ‘আইটেম’ গানে নেচেছিলেন তিনি। ‘চিরদিনই তুমি যে আমার’ ছবির সেই ‘প্যান্টে তালি’ গান জনপ্রিয় হয়েছিল প্রবল। সহ-অভিনেতার প্রয়াণে শোকস্তব্ধ দেব।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ৩০ মার্চ ২০২৬ ১৬:০৩
রাহুলের প্রয়াণে শোকস্তব্ধ দেব।

রাহুলের প্রয়াণে শোকস্তব্ধ দেব। গ্রাফিক: আনন্দবাজার ডট কম ডেস্ক।

২৯ মার্চ প্রয়াত হন অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়। দিঘার তালসারিতে শুটিং করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হয় অভিনেতার, এমনই বলছে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট। ইতিমধ্যেই রাহুলের বিজয়গড়ের বাড়িতে আনা হয়েছে অভিনেতার মৃতদেহ। ইন্ডাস্ট্রির সহকর্মীরা এসে উপস্থিত হয়েছেন। রয়েছেন অগণিত অনুরাগীও। রাহুলের বাড়িতে পৌঁছোতে পারেননি দেব। রাহুলের প্রথম ছবিতে ‘আইটেম’ গানে নেচেছিলেন তিনি। ‘চিরদিনই তুমি যে আমার’ ছবির সেই ‘প্যান্টে তালি’ গান জনপ্রিয় হয়েছিল প্রবল। সহ-অভিনেতার প্রয়াণে শোকস্তব্ধ দেব।

Advertisement

আপাতত কলকাতায় নেই দেব। নির্বাচনী প্রচারে এখন কোচবিহারে রয়েছেন। প্রচারের ফাঁকেই রাহুলের মৃত্যুর খবর পান। সাংবাদিকদের মুখোমুখি হয়ে দেব জানান, রাহুলের অকালপ্রয়াণ যেন তাঁর কাছে অবিশ্বাস্য ঠেকছে। দেবের কথায়, ‘‘বড্ড তাড়াতাড়ি চলে গেল। ওর প্রথম সিনেমায় ‘আইটেম’ গানে নেচেছি। ছবির একটা গানের শুট হয়েছিল দক্ষিণ কলকাতায়। মনে আছে, তখন সাউথ সিটি মল সবে খুলেছে। ওকে নিয়ে রাজের সঙ্গে শপিং করতে গিয়েছি। নিউ মার্কেটেও গিয়েছি। ভাবতে পারছি না। এমন নয় যে, দারুণ বন্ধুত্ব ছিল। কিন্তু শিল্পী হিসাবে শ্রদ্ধা করতাম।’’

সোমবার ময়নাতদন্তের পরে রাহুলের বিজয়গড়ের বাড়িতে আনা হয়েছে নিথর দেহ। সেখান থেকে সোজা কেওড়াতলা মহাশ্মশানে নিয়ে যাওয়া হবে অভিনেতাকে।

Advertisement
আরও পড়ুন