Nilayan Chatterjee

‘কিশমিশ’ থেকে ‘খাদান’— দেবের সঙ্গে জুটিতে সাফল্য, তবু তাল কাটল সুরকার নীলায়নের জীবনে!

‘খাদান’ ছবির গান ঘুরছে দর্শকদের মুখে মুখে। কর্মজীবনে যখন সাফল্য দেখছেন সেই সময়ই ব্যক্তিগত জীবনে কালো ছায়া সুরকার নীলায়নের!

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৮ জানুয়ারি ২০২৫ ১৭:২৮
‘খাদান’এর সাফল্যে এক দিকে, অন্য দিকে সুরকারের জীবনে ভাঙন।

‘খাদান’এর সাফল্যে এক দিকে, অন্য দিকে সুরকারের জীবনে ভাঙন। গ্রাফিক-আনন্দবাজার অনলাইন।

বহু বছর শ্রোতারা তাঁকে চিনতেন রেডিয়ো উপস্থাপক (আরজে) হিসাবে। বেসরকারি এফএম চ্যানেলে চাকরি করতেন এক সময়। এখন অবশ্য বাংলা মূল ধারার বাণিজ্যিক সিনেমার হিট সুরকার নীলায়ন চট্টোপাধ্যায়। মূলত দেবের সঙ্গে জুটি বেঁধে একের পর এক গান জনপ্রিয় করেছেন নীলায়ান। তাঁর সাম্প্রতিক হিট ছবি ‘খাদান’। ছবির গান ঘুরছে দর্শকদের মুখে মুখে। কর্মজীবনে যখন সাফল্য দেখছেন, প্রায় সেই সময়ই ব্যক্তিগত জীবনে কালো ছায়া!

Advertisement

বহু বছর আগে একটি অনুষ্ঠানে নীলায়নের সঙ্গে আলাপ আরজে অয়ন্তিকার। শোনা যায়, ২০১২ সালে বিয়ে করেন তাঁরা। একটি কন্যাসন্তান রয়েছে তাঁদের। কিন্তু মেয়ে দুনিকে নিয়ে দীর্ঘ দিনই আলাদা থাকতেন অয়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। ঘটেছিল আইনি বিচ্ছেদ। এ বার মেয়েকে নিয়ে দ্বিতীয় বিয়ে সারলেন অয়ন্তিকা।

গত ২৬ জানুয়ারি জীবনের নতুন অধ্যায় শুরু করলেন অয়ন্তিকা। মেয়েকে সঙ্গে নিয়ে দ্বিতীয় স্বামীর সঙ্গে আদুরে ছবি ভাগ করে নিলেন সমাজমাধ্যমে। স্বামীর পাঞ্জাবির সঙ্গে রংমিলন্তি সাদা-লাল শাড়িতে সাজেন অয়ন্তিকা। বেশ কয়েক দিন ধরেই সমাজমাধ্যমে হীরাজিৎ মজুমদারের সঙ্গে ছবি ভাগ করে নিচ্ছিলেন অয়ন্তিকা। প্রকাশ্যে কিছু ঘোষণা না করলেও আগেই আভাস দিয়েছিলেন বেসরকারি সংস্থার উচ্চপদে কর্মরত হীরাজিৎ। তিনি এক সময় কাজ করতেন একটি সিমেন্ট উৎপাদনকারী সংস্থার মার্কেটিং অফিসার হিসাবে। বর্তমানে রঙ উৎপাদনকারী সংস্থায় কর্মরত।

কী কারণে নীলায়নের সঙ্গে বিচ্ছেদ কখনওই প্রকাশ্যে আনেননি দম্পতি। যদিও মেয়ের সঙ্গে মাঝে মধ্যেই ছবি দেন নীলায়ন।

Advertisement
আরও পড়ুন