Aamir Khan Marriage

আইনি মতে বিয়ে সারলেন আমির! গৌরী স্প্র্যাট কি ধর্ম পরিবর্তন করলেন? কৌতূহল নানা মহলে

বেঙ্গালুরুর অ্যাংলো-ইন্ডিয়ান পরিবারে জন্ম গৌরীর। তাঁর মা রিটা পঞ্জাবি হলেও আইরিশ বংশোদ্ভূত। অন্য দিকে, গৌরীর বাবা রবার্ট স্প্র্যাট তামিল-ব্রিটিশ বংশোদ্ভূত।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৫ জুলাই ২০২৬ ১৯:০৮
বিয়ে করলেন আমির ও গৌরী।

বিয়ে করলেন আমির ও গৌরী। ছবি: সংগৃহীত।

মুম্বইয়ের বান্দ্রায় নিজের বাড়িতে প্রেমিকা গৌরী স্প্র্যাটকে বিয়ে করলেন বলিউড তারকা আমির খান। ঘরোয়া পরিবেশে আইনি মতে বিয়ে সারেন তাঁরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ কয়েক জন বন্ধু। বলিউডের কয়েক জনকেও দেখা যায়। বিয়েতে ছিল না কোনও ধর্মীয় আচার। তবে প্রশ্ন উঠছে, বিয়ের জন্য কি ধর্ম পরিবর্তন করলেন গৌরী?

Advertisement

বেঙ্গালুরুর অ্যাংলো-ইন্ডিয়ান পরিবারে জন্ম গৌরীর। তাঁর মা রিটা পঞ্জাবি হলেও আইরিশ বংশোদ্ভূত। অন্য দিকে, গৌরীর বাবা রবার্ট স্প্র্যাট তামিল-ব্রিটিশ ব‌ংশোদ্ভূত। গৌরীর ঠাকুরদা পেশায় একজন ব্রিটিশ লেখক ছিলেন। তিনি বামপন্থী ছিলেন এবং ১৯২০ সালে ভারতে আসেন। উটিতে বড় হয়েছেন গৌরী। ফ্যাশন ডিজ়াইনিং নিয়ে পড়াশোনা করেছেন। তবে তাঁর ধর্ম নিয়ে এখনও স্পষ্ট ভাবে কিছু জানা যায় না। আমিরকে বিয়ের জন্য তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, এমন খবরও শোনা যায়নি।

আমির খান প্রথমে রিনা দত্তকে বিয়ে করেছিলেন। তাঁদের দুই সন্তান আইরা খান এবং জুনেইদ খান। পরে তিনি নিজের সহ-পরিচালক কিরণ রাওকে বিয়ে করেন। তাঁদের ছেলে আজ়াদ। ২০২১ সালে আমির ও কিরণ বিচ্ছেদ ঘোষণা করেছিলেন।

তবে, রিনা দত্ত এবং কিরণ রাও— কেউই আমিরকে বিয়ে করার পর ইসলাম ধর্ম গ্রহণ করেননি। তাঁরা নিজেদের ধর্মই পালন করে গিয়েছেন। বিচ্ছেদের পরেও প্রাক্তন স্ত্রীদের সঙ্গে আমিরের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ রয়েছে।

রবিবার দুপুর প্রায় ১২টা ৪৫ মিনিটে আমিরের বাড়িতেই আইনি বিয়ে সম্পন্ন হয়। অতিথিদের মধ্যে ছিলেন আমিরের ছেলে-মেয়ে আইরা খান ও জুনেইদ খান, জামাই নূপুর শিখরে, পরিচালক আশুতোষ গোয়ারীকর, অম্বানী পরিবারের কয়েক জন সদস্য, অভিনেত্রী এলি আভ্রাম, প্রাক্তন ক্রিকেটার ইরফান পাঠান, রাজনীতিবিদ রাজ ঠাকরে এবং তাঁদের কয়েক জন ঘনিষ্ঠ আত্মীয়-বন্ধু।

Advertisement
আরও পড়ুন