Dipika Kakar

যকৃতে ১.৩ সেন্টিমিটারের টিউমার, এর মধ্যে কী ভাবে অষ্টম বিবাহবার্ষিকী পালন করলেন দীপিকা-শোয়েব?

ভিডিয়োর মাধ্যমে আবার অসুস্থতার কথা সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন দীপিকা কক্কড়। সেই ভিডিয়োয় নিজেদের বিবাহবার্ষিকীর পরিকল্পনা জানালেন যুগলে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:২১
Dipika Kakar Celebrates 8th Wedding Anniversary With Shoaib Ibrahim Amid Health Scare

শোয়েব ইব্রাহিম এবং দীপিকা কক্কড়। ছবি: সংগৃহীত।

অষ্টম বিবাহবার্ষিকী যে এ ভাবে কাটবে, ভাবেননি দীপিকা কক্কড় এবং শোয়েব ইব্রাহিম। ২০১৮-এর ফেব্রয়ারি মাসে চারহাত এক হয়েছিল। তার পরে অনেক চরাই-উতরাই পার করেছেন তাঁরা। মাঝে খুবই অসুস্থ ছিলেন। কিছুটা সুস্থ হওয়ার পরে ভেবেছিলেন এই বছরের বিবাহবার্ষিকী বড় করে উদ্‌যাপন করবেন। কিন্তু সেখানেও বাধা। কী ভাবে দিনটা কাটালেন তাঁরা?

Advertisement

ভিডিয়োর মাধ্যমে আবার অসুস্থতার কথা সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন দীপিকা। সেই ভিডিয়োয় নিজেদের বিবাহবার্ষিকীর পরিকল্পনা জানালেন যুগলে। দীপিকা বলেন, “শরীর ভাল নেই। তাই বাড়িতেই উদ্‌যাপন করব। কিন্তু ঘুমিয়ে ওঠার পর থেকে শরীরে এত যন্ত্রণা। যা কিছুতেই কমেনি। বাড়িতেই কেক আনা হয়েছিল। ছেলে, পরিবারকে নিয়ে বাড়িতেই খুব ভাল সময় কাটিয়েছি।”

আট বছরে অনেক রকমের সময় কেটেছে তাঁদের। কিন্তু, শোয়েবের সঙ্গে কাটানো প্রতি দিন, প্রতি মুহূর্ত দীপিকার কাছে বিশেষ। তাই অসুস্থতাও তাঁর মনের জোর ভাঙতে পারেনি। এখন দীপিকার একটাই আর্জি সকলের কাছে, যাতে তাঁর এই কঠিন সময়ে সবাই পাশে থাকেন। এই সময়টা যেন সহজেই পার করতে পারেন।

আবার কী হয়েছে অভিনেত্রীর? মাঝে ক’টা মাস ভালই ছিলেন অভিনেত্রী। তবে গত ২০ ফেব্রুয়ারি থেকে ফের পেটে ব্যথা শুরু হয় তাঁর। যকৃতে ১.৩ সেন্টিমিটারের টিউমার পাওয়া গিয়েছে। ২৪ ফেব্রুয়ারি হাসপাতালে ভর্তি করানোর কথা দীপিকাকে। এ বার আর অস্ত্রোপচার নয়, নতুন যে সিস্টটি হয়েছে সেটিকে পুড়িয়ে ফেলা হবে বলেই জানান অভিনেত্রীর স্বামী। প্রয়োজনে কেমোথেরাপি দিতে হতে পারে অভিনেত্রীকে।

Advertisement
আরও পড়ুন