Dipika Kakar

এখনও চিকিৎসা শুরুই করা যায়নি ক্যানসার আক্রান্ত দীপিকার! রোগ কি ছড়িয়ে পড়েছে সারা শরীরে?

দীপিকার যকৃতের টিউমারে বাসা বেঁধেছে ক্যানসার। এই খবর দেওয়ার পর থেকে অনুরাগীরা উদ্বেগে অভিনেত্রীকে নিয়ে। কেমন আছেন তিনি?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ৩১ মে ২০২৫ ১৫:৪৯
দীপিকা কক্কর।

দীপিকা কক্কর। —ছবি: সংগৃহীত।

বছরখানেক আগেই মা হয়েছিলেন। খবর মিলেছিল, শিশুপুত্রকে রেখেই হাসপাতালে ছোটাছুটি করতে হচ্ছে অসুস্থতার কারণে। তার পর থেকেই উদ্বিগ্ন ছিলেন জনপ্রিয় টেলি অভিনেত্রী দীপিকা কক্করের অনুরাগীরা।

Advertisement

অভিনেত্রী নিজেই সমাজমাধ্যমে জানিয়েছিলেন দ্বিতীয় পর্যায়ের ক্যানসারে আক্রান্ত তিনি। তাঁর যকৃতে বেড়ে ওঠা টেনিস বলের আকারের মাংসপিণ্ডে বাসা বেঁধেছে ক্যানসার। এ বার নিজের শারীরিক পরিস্থিতি নিয়ে আরও উদ্বেগজনক খবর দিলেন তিনি।

দীপিকা জানিয়েছেন, চিকিৎসা শুরুই করা যাচ্ছে না। তাঁর যকৃতের বাঁ দিকে যে টিউমারটি ধরা পড়েছিল তা যত দ্রুত সম্ভব অস্ত্রোপচার করাতে হবে বলেই জানিয়েছিলেন চিকিৎসকেরা। এর পরই জানা যায় অভিনেত্রীর লিভারে টিউমারে হয়েছে ক্যানসার। গত এক সপ্তাহে তাঁর শারীরিক পরিস্থিতি সম্পর্কে তেমন আর কিছুই জানতে পারেননি অনুরাগীরা।

শুক্রবার রাতে দীপিকা সমাজমাধ্যমেই জানান, তাঁর অস্ত্রোপচারে দেরি হচ্ছে। চিকিৎসকেরা এখনও তেমন কিছুই করে উঠতে পারেননি। কারণ, এই মুহূর্তে দীপিকা রয়েছেন ক্যানসারের দ্বিতীয় পর্যায়ে। তাঁর এখনও বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা প্রয়োজন। সেগুলি শেষ না হওয়া পর্যন্ত অস্ত্রোপচার করতে পারছেন না চিকিৎসকেরা। তবে দীপিকার স্বামী শোয়েব জানান, স্বস্তির খবর একটাই ক্যানসার রয়েছে শুধু ওই টিউমার অংশেই। শরীরের অন্যত্র কোথাও ছড়ায়নি।

অভিনেত্রীর ছেলের বয়স এখনও এক বছরও হয়নি। মাতৃদুগ্ধই পান করে সে। কিন্তু এই অসুস্থতার মধ্যে ছেলেকে আর স্তন্যদান করছেন না দীপিকা, সে কথা আগেই জানিয়েছেন। পরিবারের অন্য সদস্যদের মধ্যেই বড় হচ্ছে একরত্তি। মাকে যেতে হচ্ছে চিকিৎসার জন্য। এই পরিস্থিতিতে বেশ খানিকটা ভেঙে পড়েছেন দীপিকার স্বামী শোয়েব। তবে সকলের প্রার্থনায় যে তিনি সুস্থ হয়ে উঠবেন, এই প্রত্যাশা রাখেন দীপিকা।

Advertisement
আরও পড়ুন