Heat Wave in India

৪৫ ডিগ্রি ছুঁয়ে ফেলল উত্তরপ্রদেশের প্রয়াগরাজ! দিল্লি-সহ উত্তর ভারতের বিস্তীর্ণ অঞ্চলে তাপপ্রবাহের সতর্কতা

মৌসম ভবন জানিয়েছে, শনিবারেও দিল্লিতে তাপপ্রবাহের পরিস্থিতি বজায় রয়েছে। টানা দু’দিন এই পরিস্থিতি চলছে রাজধানীতে। হলুদ সতর্কতা জারি করেছে মৌসম ভবন। আগামী দু’দিন তাপমাত্রা আরও বাড়তে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০২৬ ১৭:৫২
Prayagraj touches 45 degree celsius, heatwave alert in Delhi and north india

আগামী কয়েক দিনও অস্বস্তিকর পরিস্থিতি বজায় থাকবে রাজধানীতে। ছবি: পিটিআই।

দিল্লি-সহ উত্তর ভারতের বিস্তীর্ণ অঞ্চলে তাপপ্রবাহের সতর্কতা জারি করল মৌসম ভবন। শুধু উত্তর ভারতই নয়, উত্তর-পশ্চিম এবং মধ্য ভারতেও তীব্র দাবদাহের সতর্কতা জারি করা হয়েছে। আগমী তিন দিন এই পরিস্থিতি বজায় থাকবে।

Advertisement

মৌসম ভবন জানিয়েছে, শনিবারেও দিল্লিতে তাপপ্রবাহের পরিস্থিতি বজায় রয়েছে। টানা দু’দিন এই পরিস্থিতি চলছে রাজধানীতে। হলুদ সতর্কতা জারি করেছে মৌসম ভবন। আগামী দু’দিন তাপমাত্রা আরও বাড়তে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। দিল্লি ছাড়াও রাজস্থান, ওড়িশা, অন্ধ্রপ্রদেশ এবং উত্তরপ্রদেশের বিস্তীর্ণ অংশে তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়ে গিয়েছে।

মৌসম ভবনের বুলেটিন অনুযায়ী, দেশের বেশির ভাগ অংশে সর্বোচ্চ তাপমাত্রা ৪০-৪৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকবে। তবে পশ্চিম হিমালয় অঞ্চল, পূর্ব ভারত সংলগ্ন উত্তর-পূর্ব ভারতের কিছু অংশ এবং দেশের পশ্চিম উপকূলে তাপমাত্রা খুব একটা বাড়বে না এই সময়ে। শুক্রবার উত্তরপ্রদেশের প্রয়াগরাজে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গিয়েছে।

তাপপ্রবাহের পরিস্থিতি চলবে জম্মু-কাশ্মীর, হিমাচল প্রদেশ, পঞ্জাব, হরিয়ানায়। ২৭ এপ্রিল পর্যন্ত এই পরিস্থিতি থাকবে। অন্য দিকে, ২৫ এপ্রিল গুমোট এবং ভ্যাপসা গরমে হাঁসফাঁস অবস্থা থাকবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কিছু অংশে। ২৫-২৭ এপ্রিল পর্যন্ত ওড়িশায়। ২৬ এপ্রিল পর্যন্ত ত্রিপুরা, কোঙ্কণ, গোয়া, গুজরাত, উপকূলীয় কর্নাটক, কেরলে। ২৯ এপ্রিল পর্যন্ত এই পরিস্থিতি থাকবে তামিলনাড়ু, পুদুচেরি, কারাইকলে।

Advertisement
আরও পড়ুন