Toxic VS Dhurandhar 2

‘টক্সিক’-এর জন্য বড় ক্ষতির মুখে পড়তে পারে ‘ধুরন্ধর ২’! কোন আশঙ্কার কথা বললেন পরিচালক?

‘ধুরন্ধর ২’-এর প্রথম ঝলক মুক্তি পেয়েছে। প্রথম থেকেই এই ছবি নিয়ে দর্শকের আগ্রহ তুঙ্গে ছিল। অন্য দিকে, ‘টক্সিক’-এর ঝলক নিয়েও আলোচনা হচ্ছে।

Advertisement
আনন্দ উৎসব ডেস্ক
শেষ আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:০৭
‘টক্সিক’-এর জন্য সত্যিই বিপদে ‘ধুরন্ধর ২’?

‘টক্সিক’-এর জন্য সত্যিই বিপদে ‘ধুরন্ধর ২’? গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

বক্সঅফিসে ঝড় তুলেছে ‘ধুরন্ধর’। গত কয়েক বছরের সমস্ত নজির ভেঙে দিয়েছে আদিত্য ধর পরিচালিত এই ছবি। অভিনেতারাও উচ্চপ্রশংসিত। আগামী ১৯ মার্চ মুক্তি পাচ্ছে ‘ধুরন্ধর ২’। সেই ছবি আদৌ আশানুরূপ ফল করতে পারবে? নাকি ‘ধুরন্ধর’-এর ব্যবসায় ভাগ বসাবে ‘টক্সিক’? তা নিয়েই কথা বললেন পরিচালক সঞ্জয় গুপ্ত। তবে তাঁর মতে, দু’টি ছবিই পরস্পরের ব্যবসায় ভাগ বসাবে।

Advertisement

‘ধুরন্ধর ২’-এর প্রথম ঝলক মুক্তি পেয়েছে। প্রথম থেকেই এই ছবি নিয়ে দর্শকের আগ্রহ তুঙ্গে ছিল। অন্য দিকে, ‘টক্সিক’-এর ঝলক নিয়েও আলোচনা হচ্ছে। যদিও সেই ঝলক ইতিমধ্যেই বিতর্ক শুরু করেছে। কিন্তু রণবীর সিংহ ও যশের দু’টি ছবি নিয়েই দর্শকের মধ্যে উত্তেজনা রয়েছে।

সঞ্জয় জানান, তাঁর ছবি ‘কাবিল’ মুক্তি পেয়েছিল শাহরুখ খানের ‘রইস’-এর সঙ্গে। যার ফলে ছবির বক্সঅফিস সংগ্রহে প্রভাব প়ড়েছিল বলে তাঁর দাবি। পরিচালকের কথায়, “আমাদের দেশের মানুষের কাছে এত টাকা নেই যে, দুটো ছবি পর পর দেখবেন তাঁরা। অনেকেই রয়েছেন যাঁরা মাসে দুটো ছবিই দেখতে পারেন না। তাই একই সময়ে দু’টি ছবি মুক্তির দরকার নেই। তবে তাও বলব, দু’টি ছবির পরিচালকেরা নিশ্চয়ই ভেবেচিন্তেই যা করার করছেন।”

দু’টি ছবির মধ্যেই বক্সঅফিস কাঁপানোর ক্ষমতা রয়েছে। কিন্তু এক সময়ে মুক্তি পাওয়ার কারণে যতটা ভাল করার কথা, ততটা করবে না। অনুমান সঞ্জয় গুপ্তের। পরিচালকের কথায়, “এটা দুর্ভাগ্যজনক।” আদিত্য ধর পরিচালিত ‘ধুরন্ধর’ নিয়ে বিশেষ ভাবে আশাবাদী তিনি। রণবীরের চরিত্র হামজ়া নিয়ে বিস্তারিত দেখানো হবে এই ভাগে। রণবীরের চরিত্রটি কী ভাবে গুপ্তচর হামজ়া হয়ে ওঠে, তা দেখানো হবে এই ছবিতে।

Advertisement
আরও পড়ুন