Kangana Ranaut

বিজেপিতে যোগ দিলে রাহুলকে বিয়ে করবেন কঙ্গনা! খবর ছড়িয়ে পড়তেই পাল্টা কী বললেন অভিনেত্রী?

কঙ্গনা নাকি বিয়ে করবেন রাহুল গান্ধীকে। তবে শর্ত একটাই, রাহুলকে বিজেপিতে যোগ দিতে হবে। তা শুনে ফুঁসে উঠলেন কঙ্গনা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৪ মে ২০২৬ ২০:৩৫
(বাঁ দিকে) রাহুল গান্ধী, (ডান ডিকে) কঙ্গনা রনৌত।

(বাঁ দিকে) রাহুল গান্ধী, (ডান ডিকে) কঙ্গনা রনৌত। ছবি: সংগৃহীত।

কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে নিয়ে মাঝেমধ্যেই নানা কটূক্তি করে থাকেন কঙ্গনা রনৌত। কখনও রাহুলকে ‘টপোরি’ বলে সম্বোধন করেন। কখনও জানিয়েছেন, তাঁর জন্য মহিলারা অস্বস্তিতে পড়েন। এ দিকে বেশ কয়েক দিন ধরেই কঙ্গনার প্রেম জীবন নিয়ে নানা চর্চা চলেছে। সাংসদ চিরাগ পাসোয়ানের সঙ্গে তাঁর প্রেম নিয়ে চর্চা শোনা যায়। এ বার শোনা গেল, কঙ্গনা নাকি বিয়ে করবেন রাহুল গান্ধীকে! তবে শর্ত একটাই— রাহুলকে বিজেপিতে যোগ দিতে হবে। তা শুনে ফুঁসে উঠলেন কঙ্গনা।

Advertisement

কঙ্গনা সম্প্রতি জানান, এই ধরনের মন্তব্য তিনি কখনওই করেননি। শুধু তা-ই নয়, কঙ্গনা বলেন, ‘‘কী জঘন্য, এটা একেবারে মিথ্যে কথা। মহিলাদের প্রতি কারও কোনও সম্মান নেই। যাঁরা মিথ্যে কথা রটাচ্ছেন, তাঁদের লজ্জা হওয়া উচিত।’’

এর আগে অবশ্য কঙ্গনা রাহুলের উদ্দেশে বলেন, “ওঁকে (রাহুল) দেখে আমাদের মহিলাদের খুব অস্বস্তি হয়। টপোরির মতো আসেন আর সবাইকে তুই-তোকারি করে কথা বলেন।” কিন্তু রাহুলের বোন প্রিয়ঙ্কার আচরণ বেশ পছন্দ কঙ্গনার। তাই তিনি বলেছেন, “নিজের বোনের কাছ থেকেই ওঁর শেখা উচিত। কী সুন্দর ব্যবহার! কিন্তু রাহুল গান্ধী খুব বেহায়া।”

Advertisement
আরও পড়ুন