Rohit Shetty

‘গোলমাল ৫’ নিয়ে চারিদিকে ভুয়ো তথ্যের ছড়াছড়ি! বিরক্ত হয়ে কড়া হুঁশিয়ারি রোহিতের

১৯৮০ সালে মুক্তি পেয়েছিল কৌতুকধর্মী ছবি ‘দো অউর দো পাঁচ’। ‘গোলমাল’ ফ্র্যাঞ্চাইজ়ির প্রতিটি ছবিই হাসিমজায় মোড়া। তাই ইন্ডাস্ট্রির অন্দরের একাংশের দাবি ছিল, এই ছবি থেকে অনুপ্রাণিত হয়েই তৈরি হচ্ছে নতুন অধ্যায়।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ২০:৪৯
কী বললেন পরিচালক রোহিত শেট্টী?

কী বললেন পরিচালক রোহিত শেট্টী? ছবি: সংগৃহীত।

আলোচনায় পরিচালক রোহিত শেট্টীর ‘গোলমাল ৫’ ছবিটি। শোনা গিয়েছিল অমিতাভ বচ্চন এবং শশী কপূর অভিনীত ‘দো অউর দো পাঁচ’ ছবির আধারে ‘গোলমাল’ ফ্র্যাঞ্চাইজ়ির নতুন ছবি তৈরি করবেন পরিচালক। এই খবর প্রকাশ্যে আসতেই রেগে লাল পরিচালক। কড়া পদক্ষেপ করার সিদ্ধান্ত পরিচালক এবং তাঁর টিমের।

Advertisement

১৯৮০ সালে মুক্তি পেয়েছিল কৌতুকধর্মী ছবি ‘দো অউর দো পাঁচ’। গোলমাল ঘরানার প্রতিটি ছবিই হাসিমজায় মোড়া। তাই ইন্ডাস্ট্রির অন্দরের একাংশের দাবি ছিল, এই ছবি থেকে অনুপ্রাণিত হয়েই তৈরি হচ্ছে নতুন অধ্যায়। রোহিতের টিমের তরফে জানানো হয়েছে, “সমাজমাধ্যম ভুয়ো খবরে ভরে গিয়েছে। সর্বত্র লেখা হচ্ছে, পুরনো কৌতুকধর্মী ছবির আধারে নাকি তৈরি হচ্ছে এই সিনেমা। তথ্যগত ভাবে ভুল রয়েছে এখানে। সেটাই বলতে চাই আমরা। ভুল তথ্য প্রচার করা অবিলম্বে বন্ধ হোক। সবাইকে অনুরোধ জানাব, ভুল খবর যদি কেউ লিখে থাকেন তা এখনই সরিয়ে দেওয়া বাঞ্ছনীয়।”

সম্প্রতি আলোচনায় উঠে আসে রোহিতের নাম। আচমকাই হামলা হয় তাঁর বাড়ির সামনে। সংবাদমাধ্যমের কাছে মুম্বই প্রশাসনের দাবি, হামলার আগে রীতিমতো ‘রেকি’ করা হয়েছিল পরিচালকের বাড়ির চারপাশ। পুলিশ সূত্রে দাবি করা হয়েছে, জুহুতে রোহিতের বাড়ির সামনে ঘটানো হামলাটি লরেন্স বিশ্নোই গ্যাংয়ের পূর্বপরিকল্পিত ছক ছিল। গ্যাংয়ের সদস্যরা গোপনে বেশ কিছু দিন ধরেই নাকি শেট্টীর বাসভবনের আশপাশ ঘুরে দেখে। শুধুই বাড়ির চারপাশ নয়, বিস্তৃত এলাকা জুড়ে তাঁরা ‘রেকি’ করেছিলেন বলে দাবি।

Advertisement
আরও পড়ুন