Govinda

যোগীর সঙ্গে দেখা করার পরেই বিস্ফোরক অভিযোগ! বার বার প্রাণনাশের হুমকি পাচ্ছেন গোবিন্দ?

হামলার মুখে প়ড়তে পড়তে কোনওমতে বেঁচে গিয়েছেন অভিনেতা। সঙ্গে আগ্নেয়াস্ত্র ও ফোন থাকার কারণেই কোনওমতে রক্ষা পেয়েছেন তিনি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:২৭
যোগীর সঙ্গে কয়েক দিন আগেই দেখা করেন গোবিন্দ!

যোগীর সঙ্গে কয়েক দিন আগেই দেখা করেন গোবিন্দ! ছবি: সংগৃহীত।

দিনকয়েক আগেই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে দেখা করেছেন গোবিন্দ। তার পরেই অভিনেতার আপ্তসহায়ক জানালেন, একের পর এক হুমকি পাচ্ছেন গোবিন্দ। কিছু দিন আগেই প্রায় হামলার মুখে পড়তে পড়তে কোনওমতে বেঁচে গিয়েছেন অভিনেতা। সঙ্গে আগ্নেয়াস্ত্র ও ফোন থাকার কারণেই কোনওমতে রক্ষা পেয়েছেন তিনি।

Advertisement

সাক্ষাৎকারে গোবিন্দ বলেছেন, “বেশ কয়েক দিন ধরে উনি হুমকি ফোন পাচ্ছেন। যে দিন ওঁর উপর হামলা হল, সেই দিন ভাগ্যিস ওঁর কাছে বন্দুক ছিল। তা না হলে, ভগবানই জানেন ওঁর সঙ্গে সেই দিন কী হত! ভোর ৪টের সময় আমি ছুটতে ছুটতে যাই। এফআইআর-ও করা হয়েছিল। সেই রাতে কী ঘটেছিল, তার ভিডিয়োটাও রয়েছে আমাদের কাছে।”

সেই রাতেই কোনওমতে বাঁচতে গিয়ে নিজের গায়ে গুলি চালিয়ে ফেলেছিলেন গোবিন্দ। ঘটনাটি ২০২৪ সালের। তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয়েছিল হাসপাতালে। নিজেরই হাঁটুতে গুলি এসে লেগেছিল। হাসপাতাল থেকে পায়ে ব্যান্ডেজ বাঁধা অবস্থায় হুইলচেয়ারে বসে বেরিয়ে আসতে দেখা গিয়েছিল গোবিন্দকে।

২০২৪ সালে আপ্তসহায়ক শশী জানিয়েছিলেন, ভোর ৪.৪৫ নাগাদ বাড়ি থেকে বেরোচ্ছিলেন গোবিন্দ। তাঁর উড়ান ছিল ভোর ৬টায়। কলকাতার একটি অনুষ্ঠানে যোগ দিতে আসছিলেন তিনি। তখনই নিজের আলমারিতে বন্দুকটি রাখতে গিয়ে ভুল করে নিজের হাঁটুতে গুলি চালিয়ে ফেলেন তিনি। তবে সম্প্রতি সাক্ষাৎকারে জানান, তাঁর উপরে আসলে সে দিন হামলা হয়েছিল। সেখান থেকে বাঁচতে গিয়েই গুলিতে আহত হয়েছিলেন গোবিন্দ।

সম্প্রতি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে দেখা করেন গোবিন্দ। সেই সাক্ষাৎ নাকি ‘স্বর্গীয়’ ছিল, জানিয়েছিলেন গোবিন্দ নিজেই।

Advertisement
আরও পড়ুন