Marriag Rumours Of Anushka Shetty

এ বার ছাঁদনাতলায় ‘বাহুবলী’র নায়িকা! অনুষ্কাও কি রশ্মিকার পথে হেঁটে বিয়ের পিঁড়িতে বসছেন?

একের পর এক নায়িকা থিতু হচ্ছেন! কেউ প্রেমিককেই বিয়ে করছেন। কেউ মা-বাবার দেখা পাত্রকে। অনুষ্কা কার সঙ্গে সাতপাক ঘুরবেন?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৭ মার্চ ২০২৬ ১৩:১৪
এ বার বিয়ের পিঁড়িতে অনুষ্কা শেট্টী?

এ বার বিয়ের পিঁড়িতে অনুষ্কা শেট্টী? ছবি: ফেসবুক।

বিজয় দেবরকোন্ডা আর রশ্মিকা মন্দানার বিয়ের গল্প এখনও ‘টক অফ দ্য টাউন’। তারকা নবদম্পতি বিয়ের অনুষ্ঠানের ছবি প্রায় প্রত্যেক দিন সমাজমাধ্যমে ভাগ করে নিচ্ছেন। সেই রেশ কাটার আগেই গুঞ্জন, এ বার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন ‘বাহুবলী’র নায়িকা অনুষ্কা শেট্টী!

Advertisement

রশ্মিকার যেমন বিজয়, অনুষ্কারও তেমনই প্রভাস— এমন ফিসফাস দক্ষিণী বিনোদনদুনিয়ার বাতাসে কান পাতলেই শোনা যায়। ‘বাহুবলী’তে তাঁদের জুটি হিট করায়, সেই প্রেমের গুঞ্জন আরও পুষ্ট। এখন প্রশ্ন, অনুষ্কাও কি রশ্মিকার পথেই হাঁটতে চলেছেন? তিনি কি প্রভাসকে বিয়ে করে গুঞ্জনে সিলমোহর দেবেন? সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, অনুষ্কা পরিবারের পছন্দের পাত্রের গলাতেই নাকি মালা দিতে চলেছেন।

সেই তথ্য অনুযায়ী, অনুষ্কার হবু স্বামী ব্যবসায়ী। দুই পরিবারের ঘনিষ্ঠতা অনেক বছরের। দুই পক্ষ এক হয়ে বন্ধুত্বকে আত্মীয়তার রূপ দিতে চলেছে। আর তাতে নাকি আপত্তি জানাননি অনুষ্কা। কারণ, তাঁর প্রকৃত প্রেম নাকি এই ব্যবসায়ীর সঙ্গেই! এ-ও শোনা যাচ্ছে, দুই পরিবার এক হয়ে গোপনে বিয়েটা দিতে চান। একদম ঘরোয়া পরিবেশে, ঘনিষ্ঠদের উপস্থিতিতে চার হাত এক হতে চলেছে। যদিও বিয়ের তারিখ এখনও ঠিক হয়নি। তবে বিয়ে সংক্রান্ত আলাপ-আলোচনা নাকি দুই পক্ষের মধ্যেই চলছে। তা দেখে অনুষ্কা-ঘনিষ্ঠদের ধারণা, চলতি বছরেই থিতু হতে পারেন দক্ষিণী নায়িকা।

Advertisement
আরও পড়ুন