Updates Of Shakira's Programme In India

বাদ সেধেছে ইরান-ইজ়রায়েল যুদ্ধ, শাকিরার তৃতীয় বার ভারতে আগমন কি সেই কারণে বানচাল হচ্ছে?

এমনই গুঞ্জন শোনা যাচ্ছে শাকিরাকে ঘিরে। তাঁর অনুষ্ঠান শুনতে অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন শ্রোতারা। বাদ সেধেছে যুদ্ধের আবহ।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৭ মার্চ ২০২৬ ১২:০০
ভারতে আসছেন না শাকিরা!

ভারতে আসছেন না শাকিরা! ছবি: সংগৃহীত।

এপ্রিলে উষ্ণতার পারদ চড়ার সময়েই ভারতে আসার কথা পপ তারকা শাকিরার। একে গ্রীষ্মকাল। তার উপরে পপ তারকার অনুষ্ঠান। সব মিলিয়ে গায়িকার এদেশীয় অনুরাগীরা তেতেই ছিলেন। খবর, সেই আগ্রহে বাদ সেধেছে ইরান-ইজ়রায়েল যুদ্ধকালীন পরিস্থিতি। এই কারণেই নাকি ভারতে তাঁর তৃতীয় সফর বাতিল করতে চলেছেন শাকিরা।

Advertisement

১০ এবং ১১ এপ্রিল মুম্বই। ১৫ এপ্রিল দিল্লি। এই দুই জায়গায় অনুষ্ঠান করার কথা ছিল শাকিরার। অনুষ্ঠানের জন্য নির্দিষ্ট করা হয়েছিল মুম্বইয়ের মহালক্ষ্মী রেস কোর্স এবং দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়াম। সোমবার একাধিক সংবাদমাধ্যমে প্রকাশ, দুটো অনুষ্ঠানই বাতিল হতে চলেছে। যদিও শাকিরা বা আয়োজকদের তরফ থেকে এখনও আনুষ্ঠানিক ভাবে জানানো হয়নি।

দিন যত এগিয়ে এসেছে, শাকিরার অনুষ্ঠানকে ঘিরে অনুরাগীদের উন্মাদনাও বেড়েছে। দর্শক-শ্রোতার চাহিদা মেনেই মুম্বইয়ে পরপর দু’দিন অনুষ্ঠানের সিদ্ধান্ত নেন শিল্পী। এক সপ্তাহ আগে তাঁর এই ঘোষণায় অনুরাগীরা স্বাভাবিক ভাবেই আনন্দিত। সোমবার তাঁর ভারত সফর বানচাল হওয়ার খবর ছড়াতেই মুষড়ে পড়েছেন তাঁরা।

প্রসঙ্গত, ভারতে শাকিরার অনুষ্ঠানগুলির নেপথ্য কারণ সমাজসেবা। অনুষ্ঠান থেকে সংগৃহীত অর্থ দুঃস্থ শিশুদের উন্নতির জন্যই দান করতেন তিনি। এ প্রসঙ্গে শাকিরা বলেছিলেন, ‘‘ভারতে অনুষ্ঠান করতে আসার অনুভূতি সব সময়েই সুখের। শিশুদের সঠিক পুষ্টিবৃদ্ধির লক্ষ্য নিয়ে আমার এই অনু্ষ্ঠান।’’ ২০০৭ সালে ভারতে অনুষ্ঠান করতে আসেন, তার পরে শাকিরার এ দেশে আসা হয়নি। যদিও অনন্ত অম্বানীর প্রাক-বিবাহ অনুষ্ঠানে গেয়েছেন তিনি। কিন্তু সেটা ভারতে হয়নি।

Advertisement
আরও পড়ুন