Another Destination Marriage

তনুশ্রীর পর প্রিয়া? ছোটপর্দার অভিনেত্রীরও নাকি পছন্দ প্রবাসী আইটি কর্মী! সাতপাক কবে?

এর আগে হাতে মেহেন্দি পরে আলোচনার শিরোনাম হয়েছিলেন অভিনেত্রী। শোনা যাচ্ছে, এ বার নাকি সত্যি সত্যিই পাত্র দেখা হচ্ছে তাঁর।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১৬ মার্চ ২০২৬ ১৫:৪২
এ বার বিয়ের পিঁড়িতে প্রিয়া পাল?

এ বার বিয়ের পিঁড়িতে প্রিয়া পাল? ছবি: ফেসবুক।

পথ দেখিয়েছেন তনুশ্রী চক্রবর্তী। গত শীতে তিনি সাতপাক সেরেছেন প্রবাসী আইটি কর্মী সুজিত বসুর সঙ্গে। টেলিপাড়ায় জোর গুঞ্জন, তনুশ্রীর দেখানো পথেই নাকি হাঁটতে চলেছেন ছোটপর্দার জনপ্রিয় মুখ প্রিয়া পাল। তিনিও নাকি প্রবাসী আইটি পাত্রকেই বিয়ে করতে চলেছেন!

Advertisement

এর আগেও তাঁর বিয়ের খবর ছড়িয়েছিল। গেরুয়া লেহঙ্গা-চোলিতে সেজেছিলেন অভিনেত্রী। হাতে মেহেন্দি হচ্ছে তাঁর। টেলিপাড়ায় রটে গেল, ছাঁদনাতলায় যাচ্ছেন প্রিয়া। সেই সময় আনন্দবাজার ডট কম-কে তিনি বলেছিলেন, “বিয়ে করলে লুকোব কেন? বন্ধুর বিয়ে হচ্ছে। তার মেহেন্দিতে গিয়ে হাতে মেহেন্দি করিয়েছি। সেই ছবি প্রকাশ্যে আসতেই ছড়িয়ে পড়ল গুঞ্জন, আমার নাকি বিয়ে! সেই গুঞ্জন থামাতেই পারছি না।”

এ বার কিন্তু সে রকম গুঞ্জন নয়! সম্বন্ধ করে নাকি বিয়ে হচ্ছে প্রিয়ার। অভিনেত্রীর বাড়ি থেকে পাত্র পছন্দ করা হয়েছে। আলাপ হয়েছে অভিনেত্রীর সঙ্গেও। দিব্য নিয়মিত কথাবার্তা চলছে তাঁদের মধ্যে।

সত্যি নাকি? আবার তাঁর সঙ্গে যোগাযোগ করেছিল আনন্দবাজার ডট কম। অভিনেত্রী রহস্যের হাসি হেসে এড়িয়ে গিয়েছেন। তবে তিনি কিছু না বললেও জানা গিয়েছে, পাত্র ভীষণই সুপুরুষ, শিক্ষিত। অনেক বছর ধরে বিদেশে চাকরি করছেন। প্রিয়ার তাঁকে পছন্দ হয়েছে। সব ঠিক থাকলে এ বছরের মধ্যেই বিয়ের সানাই বাজতে পারে। অভিনেত্রী এই মুহূর্তে ‘পরশুরাম: আজকের নায়ক’-এ অভিনয় করছেন। তা হলে কি অভিনয় ছেড়ে দেবেন তিনি? তনুশ্রীর মতো বিদেশে থিতু হবেন? সে রকম এখনই কিছু ভাবছেন না প্রিয়া, শোনা গিয়েছে এমনই। প্রিয়া যাতায়াত করবেন। তাঁর হবু বরও আসা-যাওয়া করবেন। তবে অভিনেত্রী অভিনয় ছাড়বেন না। বাকিটা সময়ের হাতে ছেড়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ অভিনেত্রী।

Advertisement
আরও পড়ুন