Salman Khan

মাথার উপর ঝুলছে মৃত্যুর খাঁড়া, উপেক্ষা করেই চলছে ‘বিগ বস্’-এর শুটিং, তার খরচ ১৫০ কোটি?

সব নিষেধাজ্ঞা অবজ্ঞা করেই ‘বিগ বস্’ চালিয়ে গিয়েছেন সলমন খান। ভারতীয় টেলিভিশনের অন্যতম দামী সঞ্চালক তিনি। ‘বিগ বস্’-এর জন্য সত্যিই কি ১৫০ কোটি টাকা নেন অভিনেতা?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৯ অক্টোবর ২০২৫ ২২:১০
সলমন খান।

সলমন খান। ছবি: সংগৃহীত।

প্রায় এক দশক হয়ে গেল সলমন ‘বিগ বস্’-এর সঞ্চালনা করছেন। যদিও গত দু’বছর ধরে মৃত্যুভয় তাড়া করছে তাঁকে। গ্যাংস্টার লরেন্স বিশ্নোইয়ের থেকে ক্রমাগত খুনের হুমকি পাচ্ছেন তিনি। গত বছর অভিনেতার বাড়িতে পর্যন্ত গুলি চলে। তাঁর কোথাও আসা যাওয়ার উপর ছিল বিধি-নিষেধ। সে সব নিষেধাজ্ঞা অবজ্ঞা করেই চালিয়ে গিয়েছেন শুটিং। ভারতীয় টেলিভিশনের অন্যতম দামী সঞ্চালক তিনি। ‘বিগ বস্’ এর জন্য সত্যিই কি ১৫০ কোটি টাকা নেন অভিনেতা?

Advertisement

‘বিগবস্‌’ নিয়ে দর্শকের উত্তেজনা তুঙ্গে। বিশেষ করে সপ্তাহান্তে বকুনি দিতে হাজির হন সলমন। সেই পর্বগুলির টিআরপি বৃদ্ধি পায় হু হু করে। তবে সলমনের অনুপস্থিতিতে বাইরে থেকে আসেন সঞ্চালকেরা। যেমন কর্ণ জোহর ও ফারহা খানের মতো প্রযোজকেরা আসেন সলমনের অনুপস্থিতিতে। এ বারের ১৯তম সিজ়নে ১৫টি সপ্তাহের সঞ্চালনা করবেন অভিনেতা। প্রতি সপ্তাহের জন্য ৮ থেকে ১০ কোটি টাকা পারিশ্রমিক পাবেন তিনি। সাকুল্যে প্রায় ১৫০ কোটি হিসাব দাঁড়ায়। অনুষ্ঠানের প্রযোজক ঋষি নেইগির কথায়, ‘‘এই চুক্তিটা হয় মূলত সলমনের সঙ্গে জিও-হটস্টারের। সেখানে আমি মন্তব্য করার কেউ না। উনি সপ্তাহের শেষ মুখ দেখাচ্ছেন, আমি তাতেই খুশি।’’ সলমন নিজেও জানিয়েছেন, এক সময় তাঁর ভাল লাগে না আর। শরীর দেয় না, মন ভাল থাকে না। কিন্তু তাও কাজ চালিয়ে যেতে হয়। সেটা থামিয়ে দিলে চলবে না।

Advertisement
আরও পড়ুন