Lulia Vantur

সালমা ও হেলেনকে দু’পাশে নিয়ে ছবি, সঙ্গে বিশেষ বার্তা, সলমনের মায়েদের থেকে কোন শিক্ষা পেয়েছেন ইউলিয়া?

আন্তর্জাতিক নারী দিবসে ইউলিয়া সলমনের মা সালমা ও সৎমা হেলেনকে তাঁর জীবনের শ্রেষ্ঠ নারীর আখ্যা দিলেন। তাঁদের থেকে কী শিখেছেন ইউলিয়া?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৯ মার্চ ২০২৬ ১৭:৫৮
Iulia Vantur Share Pictures With Salman Khan mother salma and helen

সলমনের মায়েদের নিয়ে কী লিখলেন ইউলিয়া? গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

ইউলিয়া ভন্তুরের সঙ্গে সলমন খানের প্রেম নিয়ে বেশ কিছু দিন ধরেই কানাঘুষো চলছিল বলিউডের অন্দরে। যদিও বিয়ের জন্য কখনওই সম্মত হননি সলমন। তবু অভিনেতার জন্মদিনের অনুষ্ঠান হোক বা পরিবারিক জমায়েত, সব জায়গায় সলমনের মা সালমা খানের সঙ্গে দেখা যায় তাঁকে। আন্তর্জাতিক নারী দিবসে সলমনের মা সালমা ও সৎমা হেলেনকে তাঁর জীবনের শ্রেষ্ঠ নারীর আখ্যা দিলেন ইউলিয়া। তাঁদের কাছ থেকে কী শিখেছেন ইউলিয়া?

Advertisement

২০১৬ সালে ক্যাটরিনা কইফের সঙ্গে বিচ্ছেদের পর থেকে রোমানিয়ান সঙ্গীতশিল্পী ও অভিনেত্রী ইউলিয়া ভন্তুরের সঙ্গে সম্পর্কে জড়ান অভিনেতা। প্রায় আট বছর ধরে নাকি সম্পর্কে ছিলেন তাঁরা।

খান বাড়িতে একসময় থাকতেনও এই বিদেশিনি। অনেকেই ভেবেছিলেন, ইউলিয়ার সঙ্গে হয়তো থিতু হবেন তিনি। কিন্তু, তেমন কিছু হয়নি। বরং একাধিক বার তাঁদের প্রেম ভাঙার খবর পাওয়া গিয়েছে। এমনকি, সলমন সাম্প্রতিক সময়ে একাধিক বার জানিয়েছেন, তিনি আর বিয়ে করতে চান না। যদিও সলমনের বাড়িতে এখনও মাঝেমধ্যেই দেখা যায় ইউলিয়াকে। শুধু তা-ই নয়, ইউলিয়ার মিউজ়িক ভিডিয়োয় কাজও করেছেন সলমন।

তবে অভিনেতার থেকেও যেন তিনি বেশি ঘনিষ্ঠ তাঁর দুই মায়ের। ইউলিয়া বলেন, ‘‘এই দুই নারী আমাকে শিখিয়েছেন কী ভাবে নির্ভীক হয়ে বাঁচা যায়। আমাকে দয়ালু হতে, অপরের প্রতি সহমর্মী হতে শিখিয়েছেন এঁরা। আমি এমন নারীদের আমার জীবনে পেয়ে কৃতজ্ঞ।’’

Advertisement
আরও পড়ুন