Jubin Nautiyal marriage

বিয়ে করলেন জুবিন নটিয়াল! শৈশবের বান্ধবীর সঙ্গেই গাঁটছড়া বাঁধলেন গায়ক?

উত্তরাখণ্ডে নিজের এলাকায় ঘনিষ্ঠ লোকজনের উপস্থিতিতে বিয়ে করলেন জুবিন। বিয়ের খবর গোপনই রাখতে চেয়েছিলেন। ছিল না আড়ম্বর।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০২৬ ১৪:৫৯
গোপনে গাঁটছড়া বাঁধলেন জুবিন?

গোপনে গাঁটছড়া বাঁধলেন জুবিন? ছবি: সংগৃহীত।

‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’-এর সাফল্য উপভোগ করছেন তিনিও। ছবিতে তাঁর গাওয়া ‘আখরি ইশ্‌ক’ও জনপ্রিয়। এর মধ্যেই বাস্তবের ‘ইশ্‌ক’কেও পূর্ণতা দিলেন জুবিন নটিয়াল। শৈশবের প্রেমিকাকে বিয়ে করলেন গায়ক।

Advertisement

উত্তরাখণ্ডে নিজের এলাকায় ঘনিষ্ঠ লোকজনের উপস্থিতিতে বিয়ে করলেন জুবিন। বিয়ের খবর গোপনই রাখতে চেয়েছিলেন। ছিল না কোনও আড়ম্বর। জুবিনের এক ঘনিষ্ঠ সূত্র সংবাদমাধ্যমকে বলেছেন, “জুবিন সাবেকি কায়দায় ঘনিষ্ঠদের মাঝে বিয়ে করতে চেয়েছিলেন। বেশি জাঁকজমক চাননি তিনি। বরাবরই নিজের জীবন ব্যক্তিগত রাখতে পছন্দ করেন তিনি। তাই বড় কোনও অনুষ্ঠান করতে চাননি।”

ঘনিষ্ঠ পরিজন ও বন্ধুবান্ধবদের মাঝেই বিশেষ দিনটি কাটাতে চেয়েছিলেন জুবিন। শোনা যাচ্ছে, শৈশবের প্রেমিকাকেই বিয়ে করেছেন তিনি। তবে এর বেশি কিছু জানা যায়নি জুবিনের স্ত্রী সম্পর্কে। গায়কের পক্ষ থেকেও কোনও বিবৃতি এখনও প্রকাশ করা হয়নি। তবে বিয়ের খবর ছড়িয়ে পড়তে তিনি আপত্তিও জানাননি।

উল্লেখ্য, ইতিমধ্যেই মোট ২০০টি গান গেয়ে ফেলেছেন জুবিন নটিয়াল। তাঁর কণ্ঠে রয়েছে অসংখ্য জনপ্রিয় গান। জুবিন উত্তরাখণ্ডের দেহরাদুনে জন্মেছেন এবং সেখানেই বড় হয়েছেন। ২০১১ সালে ‘এক্স ফ্যাক্টর ইন্ডিয়া’ নামে একটি অনুষ্ঠানের মাধ্যমে প্রথম নজরে আসেন জুবিন। এর পরে ২০১৪ সালে ‘সোনালি কেবল’ নামে একটি ছবিতে প্রথম ‘এক মুলাকত’ নামে একটি গান গেয়েছিলেন। এর পরে ‘দ্য শকিন্‌স’ নামে একটি ছবিতে ‘মেহেরবানি’ নামে একটি গান গেয়েছিলেন।

তবে প্রথম তিনি জনপ্রিয়তা পান ‘বজরঙ্গি ভাইজান’ ছবিতে ‘জ়িন্দেগি কুছ তো বতা’ গানটি গেয়েছেন। এর পরে, ‘তুম হি আনা’, ‘হমনাভা মেরে’, ‘তারোঁ কে শেহর’, ‘রাতা লম্বিয়া’, ‘বরবাদ’-এর মতো অসংখ্য জনপ্রিয় গান গেয়েছেন তিনি।

Advertisement
আরও পড়ুন