Kangana Ranaut on Ketan Agarwal’s Murder Case

সিয়া-কেতনের ঘটনায় তোলপাড় সারা দেশ! অভিযুক্ত তরুণীর বাবা-মাকে নিয়ে কী বললেন কঙ্গনা রনৌত?

সিয়া ও কেতনের ঘটনা নিয়ে এ বার মুখ খুললেন সাংসদ তথা অভিনেত্রী কঙ্গনা রনৌত। দীর্ঘ পোস্ট করলেন সমাজমাধ্যমে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৬ জুন ২০২৬ ১৬:১০
Kangana Ranaut reacted to Siya Goyal and Ketan Agarwal’s incident

সিয়া-কেতনের ঘটনায় কী বললেন কঙ্গনা? ছবি: সংগৃহীত।

সিয়া গয়াল ও কেতন অগ্রবালের ঘটনা সারা দেশের আলোচনায় উঠে আসছে। ঘটনা নিয়ে এ বার মুখ খুললেন সাংসদ তথা অভিনেত্রী কঙ্গনা রনৌত। দীর্ঘ পোস্ট করলেন সমাজমাধ্যমের পাতায়।

Advertisement

মহারাষ্ট্রের লোহাগড় দুর্গে ট্রেকিংয়ের সময়ে পুণের ব্যবসায়ী-পুত্র কেতনের অস্বাভাবিক মৃত্যুর ঘটনাকে প্রথমে একটি মর্মান্তিক দুর্ঘটনা বলে মনে করা হয়েছিল। পরে তদন্তে উঠে আসে, এটি একটি পরিকল্পিত হত্যার ষড়যন্ত্র। অভিযোগের তির কেতনের বাগ্‌দত্তা সিয়ার দিকে। প্রেমিক চেতন চৌধরীর সঙ্গে ষড়যন্ত্র করে এই খুন করেছেন তিনি, অভিযোগ এমনই। এই ঘটনার পরে সিয়ার বাবা-মায়েরও নিন্দা করছেন অনেকে।

শুক্রবার ইনস্টাগ্রাম স্টোরিতে কঙ্গনা এই ঘটনা নিয়ে নিজের মতামত জানান। তাঁর মতে, সন্তানদের কাজের জন্য সব সময়ে বাবা-মাকে দায়ী করা উচিত নয়। পাশাপাশি তিনি উল্লেখ করেন, মানুষের আচরণ গড়ে তোলার ক্ষেত্রে আজকাল সমাজমাধ্যম, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং অন্যান্য ব্যক্তিগত সম্পর্কের প্রভাব দিন দিন বাড়ছে। ঘটনাটি নিয়ে কঙ্গনা লেখেন, “এখনকার দিনে শুধু কোনও পরিবারের পরিবেশ বা বাবা-মাকে দেখে সন্তানের আচরণ বা স্বভাব সম্পর্কে ধারণা তৈরি করা উচিত নয়। বরং গুরুত্বপূর্ণ বিষয় হল, কে তাদের চিন্তাভাবনাকে প্রভাবিত করছে? বা তারা কার সঙ্গে সময় কাটাচ্ছে? সমাজমাধ্যম বা বাস্তব জীবনে তাদের উপর কী ধরনের প্রভাব পড়ছে? এগুলি দেখা উচিত।”

তিনি আরও লেখেন, “সন্তানের সব কাজের জন্য বাবা-মাকে দায়ী করা যায় না। তাই সন্তানের কাজের জন্য পরিবারকে কাঠগড়ায় দাঁড় করানো উচিত নয়।”

পুলিশের তথ্য অনুযায়ী, ২৬ বছরের ব্যবসায়ী কেতনের মৃত্যু হয়েছে লোহাগড় দুর্গের কাছে একটি খাদে পড়ে। এই ঘটনায় তাঁর বাগ্‌দত্তা সিয়া ও তাঁর আলোচিত প্রেমিক চেতনকে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে তাঁরা বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন। অভিযোগ, সিয়া এবং তাঁর প্রেমিক ষড়যন্ত্র করে খুন করেছেন কেতনকে। ট্রেকিংয়ের সময় গভীর খাদে পড়ে পুণের ব্যবসায়ী-পুত্রের মৃত্যুর পাঁচ দিন পর, তাঁর বাগ্‌দত্তা সিয়া এবং সিয়ার প্রেমিক চেতনকে গ্রেফতার করেছে পুলিশ। সিয়ার মা এই ঘটনায় মুখ খুলেছেন। সিয়ার বাবা অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি। তাঁদের বক্তব্য, কেতনের খুনের নেপথ্যে সিয়ার দোষ প্রমাণিত হলে মেয়ের ফাঁসিই চাইবেন।

Advertisement
আরও পড়ুন