Kangana Ranaut on Aishwarya Rai Bachchan

‘বয়সে বেশি মহিলাকে লাল গালিচায় হাঁটতে দেখেননি!’ ঐশ্বর্যার চেহারা নিয়ে কটাক্ষ, কী বললেন কঙ্গনা?

ট্রোলিং-এর শিকার হন বচ্চনবধূ। ঐশ্বর্যা রাই বচ্চনের বয়স ও চেহারার গড়ন নিয়ে কটাক্ষ করেন নিন্দকেরা। এই প্রসঙ্গে এ বার মুখ খুললেন কঙ্গনা রনৌত।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৫ মে ২০২৬ ১৬:২৬
Kangana Ranaut reacted to trolls on Aishwarya Rai’s appearance at Cannes

ঐশ্বর্যাকে নিয়ে মুখ খুললেন কঙ্গনা। ছবি: সংগৃহীত।

অভিনয় থেকে দূরে। কিন্তু, প্রতি বছর কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচা ঐশ্বর্যা রাই বচ্চনের উপস্থিতিতে আলোকিত হয়। এ বারও তার ব্যতিক্রম হল না। কিন্তু ট্রোলিং-এর শিকার হন বচ্চনবধূ। বয়স ও চেহারার গড়ন নিয়ে কটাক্ষ করেন নিন্দকেরা। এই প্রসঙ্গে এ বার মুখ খুললেন কঙ্গনা রনৌত।

Advertisement

সাধারণত বলি তারকাদের সঙ্গে কোন্দলে জড়িয়ে পড়েন কঙ্গনা। তবে এ বার তিনি উল্টো পথে হাঁটলেন। ঐশ্বর্যার পাশে দাঁড়ালেন কঙ্গনা। তিনি একটি বিবৃতিতে লিখলেন, “ফ্যাশন ও স্টাইল হল মানুষের নিজস্ব অভিব্যক্তি। নিজের জীবন, ব্যক্তিত্ব কে কী ভাবে তুলে ধরবে, সেটা যার যার নিজস্ব বিষয়। কোনও মহিলারই দায় নেই কাউকে সাফাই দেওয়ার। অ্যাশকে অসাধারণ দেখতে লাগছে।”

অনেকেরই দাবি, মানানসই সাজ হয়নি ঐশ্বর্যার। নানা রকমের কটাক্ষ করেছেন তাঁরা। তাঁদের উদ্দেশে কঙ্গনার বক্তব্য, “ঠিক কোন ভাবে সাজলে ঠিক হত, এটা যারা প্রশ্ন করছে, তারা বরং নিজেদের সাজের ধরনটা দেখিয়ে দিক। লোকজনকে সন্তুষ্ট করতে ঐশ্বর্যা আসেননি। তিনি এমনিতেই উজ্জ্বল। বয়সে বেশি মহিলাদের যদি লাল গালিচায় হাঁটতে দেখার অভ্যাস না থাকে, তা হলে সেই অভ্যাস এ বার করুন।”

ঐশ্বর্যার জন্য সরব হওয়ায় কঙ্গনার প্রশংসা করেছেন তাঁর অনুরাগীরা। কানের লাল গালিচায় নীল রঙের গাউন পরে হেঁটেছেন ঐশ্বর্যা। এই সাজ নিয়েই নিন্দকেরা কটাক্ষ শুরু করেন। উল্লেখ্য, কঙ্গনা বর্তমানে ব্যস্ত ‘ক্যুইন ২’ ছবির শুটিংয়ে।

Advertisement
আরও পড়ুন