Kapoor's Ancestral Home

পাকিস্তানে কপূর পরিবারের পৈতৃকবাড়ি ভগ্নপ্রায়! ৪০টি ঘরবিশিষ্ট সেই বাড়ির কেন এমন শোচনীয় অবস্থা?

পাকিস্তানের পেশোয়ারে ভেঙে পড়ছে কপূর পরিবারে পৈতৃকবাড়ি। এই বাড়িতেই জন্মেছিলেন রাজ কপূর এবং তাঁর কাকা ত্রিলোক কপূর।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০২৬ ২০:৩০
Kapoor family’s ancestral home in Pakistan has collapsed due to heavy rain

জীর্ণ অবস্থা কপূর পরিবারের পৈতৃকবাড়ির। ছবি: সংগৃহীত।

পাকিস্তানের পেশোয়ারে কপূর পরিবারের পৈতৃকবাড়ির অবস্থা শোচনীয়। জানা যাচ্ছে, ভারী বৃষ্টি ও ভূমিকম্পের জেরে সেই পুরনো বাড়িটি আংশিক ভাবে প্রায় ভেঙে পড়েছে। বাড়িটি ঘিরে উদ্বেগ তৈরি হয়েছে স্থানীয় স্তরে। এই ঐতিহাসিক বাড়িটিকে সংরক্ষণ করা নিয়েও কথা হচ্ছে।

Advertisement

জানা যাচ্ছে, গত কয়েক দিন ধরে টানা বৃষ্টিতে পুরনো বাড়িটি আগেই দুর্বল হয়ে পড়েছিল। শুক্রবার রাতে সেই এলাকায় ভূমিকম্পের হওয়ার পরে পরিস্থিতি আরও খারাপ হয় এবং সেই প্রাসাদপ্রমাণ বাড়ির একটি দেওয়ালের অংশ ধসে পড়ে। তবে এই ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

খাইবার পাখতুনখোয়ার হেরিটেজ কাউন্সিল-এর সচিব শাকিল ওয়াহিদুল্লাহ জানান, ঘটনাটি অত্যন্ত উদ্বেগজনক। বাড়িটির অবস্থা অনেকদিন ধরেই খারাপ এবং দ্রুত সংরক্ষণ প্রয়োজন বলেও তিনি জানান।

পেশোয়ারের ঐতিহাসিক এলাকা এই কিস্সা খাওনি বাজ়ার। এই এলাকায় কপূর পরিবারের এই পৈতৃকবাড়িকে পাকিস্তানে ঐতিহ্যবাহী বলে মনে করা হয়। এটি ছিল পৃথ্বীরাজ কপূরের পৈতৃক বাড়ি। পৃথ্বীরাজ পরে মুম্বই চলে আসেন। তাঁর হাত ধরেই শুরু হয়েছিল কপূর পরিবারের সিনেমা সফর।

১৯১৮ থেকে ১৯২২ সালের মধ্যে দেওয়ান বাশেশ্বরনাথ কপূর এই বাড়িটি নির্মাণ করেছিলেন বলে জানা যায়। প্রায় ৪০টি ঘর নিয়ে তৈরি এই বাসভবনে ছিল সূক্ষ্ম ফুলের নকশা। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে অবহেলা ও রক্ষণাবেক্ষণের অভাবে বাড়িটি অনেকটাই জীর্ণ হয়ে পড়েছে বলে জানা যাচ্ছে।

এই বাড়িতেই জন্মেছিলেন রাজ কপূর এবং তাঁর কাকা ত্রিলোক কপূর। যদিও শাম্মি কাপুর ও শশী কাপুরের জন্ম ভারতে। তবে তাঁদের শৈশবের কিছুটা সময় এই বাড়িতেই কেটেছিল।

Advertisement
আরও পড়ুন