Katrina-Vicky

পোশাকে রংমিলন্তি, ছেলের জন্মের ছয় মাস পরে প্রথম বার একসঙ্গে প্রকাশ্যে ভিকি-ক্যাটরিনা

বিমানবন্দরের বাইরে হাতে হাত ধরে দাঁড়ালেন ভিকি কৌশল এবং ক্যাটরিনা কইফ। মুখে চেনা হাসি। চোখে রোদচশমা। পরনে কালো ট্রেঞ্চকোট। পায়ে সাদা রঙের স্নিকারে দেখা গেল নায়িকাকে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৪ মে ২০২৬ ১৪:২৯
ছেলে হওয়ার পরে প্রথম বার একসঙ্গে প্রকাশ্যে ক্যাটরিনা-ভিকি।

ছেলে হওয়ার পরে প্রথম বার একসঙ্গে প্রকাশ্যে ক্যাটরিনা-ভিকি। ছবি: সংগৃহীত।

ছেলে হওয়ার পর থেকে একবারের জন্য সে ভাবে প্রকাশ্যে আসেননি অভিনেত্রী ক্যাটরিনা কইফ। ২০২৫ সালের নভেম্বরে পুত্রসন্তানের জন্ম দেন নায়িকা। তার পর থেকে এক-দু’বার ইনস্টাগ্রাম স্টোরিতে দেখা গিয়েছে তাঁকে। অবশেষে নতুন মায়ের দেখা মিলল বিমানবন্দরে। সঙ্গে ছিলেন স্বামী, অভিনেতা ভিকি কৌশল।

Advertisement

বিমানবন্দরের বাইরে হাতে হাত ধরে দাঁড়ালেন ভিকি এবং ক্যাটরিনা। মুখে চেনা হাসি। চোখে রোদচশমা। পরনে কালো ট্রেঞ্চকোট। পায়ে সাদা রঙের স্নিকারে দেখা গেল নায়িকাকে। ভিকি আর ক্যাটরিনার পোশাকে ছিল রংমিলন্তি। হালকা হেসে স্বামীর দিকে ঝুঁকে দাঁড়ালেন নায়িকা। ছেলে হওয়ার পরে প্রথম বার তাঁদের একসঙ্গে দেখে উত্তেজিত অনুরাগীরা। প্রত্যেকের একটাই প্রশ্ন, “ছেলে কোথায়?” আবার এক জন জানতে চেয়েছেন, “ছেলেকে কি প্রকাশ্যে আনতে চান না?”

সেই উত্তর অবশ্য মেলেনি। ছেলে হওয়ার পরে অনেকের মনেই প্রশ্ন ছিল, ভিকি এবং ক্যাটরিনা কি অনুষ্কা শর্মা এবং বিরাট কোহলির পথেই হাঁটবেন? এখনও পর্যন্ত দুই সন্তানকেই ক্যামেরার আড়ালে রেখেছেন অনুষ্কা এবং বিরাট। অন্য দিকে সোনম কপূরও দুই ছেলের কারও মুখই স্পষ্ট করে প্রকাশ্যে আনেননি। এই দিনও ক্যাটরিনা-ভিকি ছেলেকে প্রকাশ্যে আনেননি। আপাতত খুদে কৌশলকে দেখার অপেক্ষায় দর্শক।

Advertisement
আরও পড়ুন