Humanoid Robots

বাসন মাজা থেকে রান্না, গৃহস্থালির সব কাজ করে দেবে রোবট! নতুন যন্ত্রমানব বানাচ্ছে মেটা

জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ— সবই করতে পারবে, এমন রোবট বানাতে চলেছে মার্ক জ়াকারবার্গের মেটা। কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে হিউম্যানয়েড রোবট তৈরি করতে চলেছে মেটা। গৃহস্থালির বেশির ভাগ কাজই করে দেবে চোখের পলক ফেলতে না ফেলতেই।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৪ মে ২০২৬ ১৫:৩৫
Meta to Build Humanoid Robots For household works

ঘরের সব কাজ করে দেবে, রোবট বানাচ্ছে মেটা। ছবি: এআই সহায়তায় প্রণীত।

বাসন মাজবে, রাঁধবে, খেতেও দেবে। ঘর মোছা থেকে কাপড় কাচা— সবই করে দেবে পলক ফেলতে না ফেলতেই। কেবল পায়ের উপর পা তুলে বসে হুকুম দিয়ে গেলেই হল। এমন লক্ষ্মীমন্ত যন্ত্রমানব বানাচ্ছে মার্ক জ়ারবার্গের সংস্থা মেটা। সম্প্রতি তারা জানিয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্য নিয়ে গৃহস্থালির টুকিটাকি কাজের জন্য হিইম্যানয়েড রোবট বানানোর কাজ তরতরিয়ে চলছে। কাজ শেষ হলেই মানুষের মতো যন্ত্রমানব চলে আসবে হাতের নাগালেই।

Advertisement

মনে পড়ে সোফিয়ার কথা? বিশ্বের প্রথম রোবট, যে সৌদি আরবের নাগরিকত্ব পেয়েছে। সোফিয়াকে তৈরি করে প্রকাশ্যে আনা হয় ২০১৫ সালে। দেখতে অনেকটা প্রয়াত হলিউড অভিনেত্রী অড্রে হেপবার্ন-এর মতো। তার মুখে ৬৮টি অভিব্যক্তি ফুটে ওঠে। হংকংয়ের এক সংস্থার তৈরি এই রোবট বহু টক-শো’তে গিয়েছে, মিউজিক ভিডিয়োয় অভিনয় করেছে। এসেছে ভারতেও। মেটা দাবি করেছে, সোফিয়ার মতোই হিউম্যানয়েড রোবট তৈরির কাজ শুরু হয়ে গিয়েছে।

অ্যাসিউরড রোবট ইনটেলিজেন্স নামে এক স্টার্টআপকে এই রোবট তৈরির দায়িত্ব দিয়েছে মেটা। অ্যাডভান্স রোবটিক ইনটেলিজেন্স প্রযুক্তিকে কাজে লাগিয়ে ঠিক মানুষের মতো রোবট তৈরির কাজ চলছে। মেটা জানিয়েছে, রোবটটির মগজে নিজে নিজে কাজ করার বুদ্ধি ও নিখুঁত ভাবে দায়িত্ব সামলানোর কৌশল ভরে দেওয়া হবে। সে কাজে তাদের সাহায্য করবে মেটার এআই ইউনিট। রোবটটি যে কেবল যন্ত্রের মতো কাজ করে যাবে তা নয়, মানুষের সঙ্গে কথাবার্তাও বলবে। ঠিক কোন সময়ে ঘর পরিষ্কার করতে হবে, তা আগে থেকে শিডিউল করে সময় ঠিক করে রাখা যাবে। ঘরের কোথায় কতটা ধুলো জমে আছে, তা তার হাই-রেজোলিউশন ক্যামেরা দেখে বুঝে যাবে। কোন কাজটি কী ভাবে করতে হবে, কোন খাবার কী ভাবে রাঁধতে হবে, তা-ও নিজে নিজেই ঠিক করতে পারবে সে রোবট। এমনই প্রযুক্তিতে তৈরি করা হচ্ছে তাকে। এ হেন সর্বকাজে নিপুণ রোবটের দাম কত হবে, সে বিষয়ে অবশ্য মুখ খোলেনি মেটা।

Advertisement
আরও পড়ুন