Kaushik Sen

কৌশিক সেনের নায়িকা হিসাবে অভিনয়যাত্রার শুরু, এখন কী করছেন ‘গোধূলি আলাপ’-এর ‘নোলক’ সমু?

দক্ষিণ দিনাজপুরের মেয়ে সমু সরকার। দু’বছর হল অভিনয়সূত্রে কলকাতায় রয়েছেন। নতুন বাড়িও কিনেছেন। এখন অবশ্য তিনি পর্দার রাঙামতির মেয়ে।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১৭ মে ২০২৬ ০৮:৫৮
কৌশিক সেনের নায়িকা সমু সরকার এখন কী করছেন?

কৌশিক সেনের নায়িকা সমু সরকার এখন কী করছেন? ছবি: সংগৃহীত।

তাঁকে দেখলেই এখনও বলা হয় কৌশিক সেনের নায়িকা। হ্যাঁ, অভিনেতা কৌশিকের বিপরীতেই নায়িকা হিসাবে প্রথম ছোটপর্দায় কাজ অভিনেত্রী সমু সরকারের। দক্ষিণ দিনাজপুরের মেয়ে। দু’বছর হল অভিনয়সূত্রে কলকাতায়। নতুন বাড়িও কিনেছেন। এখন অবশ্য তিনি পর্দার রাঙামতির মেয়ে, যে বন্দুক চালায়। গত দু’বছরে তিনটি ধারাবাহিকে অভিনয় করেছেন। কিন্তু টিআরপি প্রতিযোগিতায় এখনও তেমন ছাপ পড়েনি। এগুলো কি ভাবাচ্ছে তাঁকে?

Advertisement

সমু বললেন, “এখনও সেই ভাগ্য আমার খোলেনি। সর্বোচ্চ টিআরপি পায়নি আমার অভিনীত ধারাবাহিক। কিন্তু, আমি ভাল কাজে বিশ্বাসী। কিছুটা হলেও ভাল কাজ করি বলেই মনে হয়। তাই কাজ পাচ্ছি।” এই নতুন ধারাবাহিকে মধ্যমণি হল রাঙামতি। তার মেয়ের চরিত্রে দেখা যাচ্ছে সমুকে। নতুন প্রজন্মের কাহিনি শুরু হয়েছে।

অভিনেত্রী বললেন, “কৌশিক স্যরের নায়িকা হিসাবে আমার কাজের শুরু। খুব বড় সুযোগ এসেছিল। সেখানে আমাকে তো নিজের জায়গা তৈরি করতে হলে, খাটতেই হবে। এখনও পর্যন্ত সে ভাবে টিআরপি প্রতিযোগিতায় প্রভাব ফেলেনি আমার অভিনীত ধারাবাহিক। কিন্তু, এই নতুন চরিত্র আমাকে নতুন ভাবে দর্শকের কাছে পৌঁছে দেবে, এটা আমার বিশ্বাস। প্রযোজক সুশান্ত দাস এবং তাঁর টিমকে সত্যিই ধন্যবাদ, আমাকে এই সুযোগ দেওয়ার জন্য।”

‘রাঙামতি তীরন্দাজ’ ধারাবাহিকটি যদিও টিআরপি প্রতিযোগিতায় বড় জায়গা জুড়ে আছে। শুরুর দিনগুলোয় টিআরপি তালিকায় অবশ্য প্রথমের দিকে দেখা যায়নি। তবে গত ছ’মাসে সেই চিত্র অনেকটাই বদলে গিয়েছে। এখন প্রথম পাঁচে দেখা যায় এই ধারাবাহিকের নাম। আগামী দিনে কোন দিকে এগোবে ধারাবাহিকের কাহিনি, তা ক্রমশ প্রকাশ্য।

Advertisement
আরও পড়ুন