Khushi Kapoor

ঠোঁট, নাক, মুখের গড়ন বদলেছে খুশির, সুন্দর হতে কত কাঁটাছেড়ার মধ্যে দিয়ে গিয়েছেন শ্রীদেবী-কন্যা!

বি-টাউনে পা রাখার আগে তাঁর মুখ, নাক, ঠোঁটের গড়ন ছিল অন্য রকম। বর্তমানে বদলে গিয়েছে অনেক কিছুই। অস্ত্রোপচার নিয়ে মুখ খুললেন খুশি কপূর।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৮ জানুয়ারি ২০২৫ ২০:২৫
Khushi Kapoor Breaks Silence on getting nose job filler done

শ্রীদেবী-কন্যা খুশি কপূর। ছবি: সংগৃহীত।

শ্রীদেবী-কন্যা খুশি কপূরের বলিউডে অভিষেক হয়েছে জ়োয়া আখতারের ‘আর্চিজ়’ ছবির মাধ্যমে। এ বার আসতে চলেছে আমির-পুত্র জুনেইদ খানের সঙ্গে দ্বিতীয় ছবি ‘লাভইয়াপ্পা’। ছবির গান ভাইরাল সমাজমাধ্যমে। কিন্তু জুনেইদ-খুশির মধ্যে কাঙ্ক্ষিত রসায়ন নেই বলেই মনে হয়েছে নেটাপাড়ার বাসিন্দাদের একাংশের। শ্রীদেবীর কন্যা হওয়ার সুবাদে ছোট থেকেই প্রচারের আলোয় তিনি। নেটাগরিকেরা অনেক ছোট থেকেই খুশিকে দেখে আসছেন। বি-টাউনে পা রাখার আগে তাঁর মুখ, নাক, ঠোঁটের গড়ন ছিল অন্য রকম। বর্তমানে বদলে গিয়েছে অনেক কিছুই। অনেকের দাবি, খুশি সুন্দর হতে অস্ত্রোপচার করিয়েছেন। এ বার তাঁদের প্রশ্নের জবাব দিলেন জাহ্নবীর বোন।

Advertisement

যদিও বি-টাউনে পা রাখার আগে খুশি স্বীকার করেছিলেন, তিনি নাকে অস্ত্রোপচার করিয়েছেন। শ্রীদেবীর একটি পুরনো অ্যাওয়ার্ড অনুষ্ঠানের ভিডিয়ো ভাইরাল হয়। সেখানে কিশোরী খুশিকে দেখা যাচ্ছে। সেই ভিডিয়োয় নেটাগরিকেরা নানা রকমের মন্তব্য করেছেন। অনেকেই খুশির তখনকার ছবির সঙ্গে এখনকার ছবির গড়মিল খুঁজে বার করেছেন। কেউ বলেছেন, নাকের সঙ্গে ঠোঁটেও বদল এনেছেন খুশি। সেই মন্তব্য বিভাগে এসে খুশি স্বীকার করেছেন, তিনি ঠোঁট ও নাকে অস্ত্রোপচার করিয়েছেন। তবে খুশি এই প্রসঙ্গ স্পষ্ট জানান, এটা কোনও অপমান করার মতো বিষয় নয়। খুশির কথায়, ‘‘এই অস্ত্রোপচারগুলো করানো তেমন কোনও ব্যাপার নয়। লোকে ভাবে, এটা বলে খুব খানিকটা অপমান করতে পারবেন। কিন্তু তেমন কিছু ব্যাপার নয়।’’ ইন্ডাস্ট্রিতে পা দেওয়ার আগে খুশিকে নিয়ে নানা ধরেনের নেতিবাচক ধারণা ছিল নানা লোকের, এমন কথাই জানান শ্রীদেবীর কনিষ্ঠা কন্যা।

Advertisement
আরও পড়ুন