Sushmita Sen-Lalit Modi

সুস্মিতার সঙ্গে তর্কাতর্কি, তার পরেই ‘ঘনিষ্ঠ’ ছবি প্রকাশ্যে আনেন ললিত! কী প্রতিক্রিয়া ছিল অভিনেত্রীর?

ছবিগুলি প্রকাশ্যে আনার ঠিক আগে নাকি সুস্মিতার সঙ্গে একটি বিষয় নিয়ে তর্কাতর্কি হয়েছিল। ছবিগুলি পোস্ট করার পরে কী প্রতিক্রিয়া ছিল প্রাক্তন ব্রহ্মাণ্ডসুন্দরীর?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০২ জুন ২০২৬ ২০:৩১
Lalit Modi said how Sushmita Sen reacted after he posted photos with her

সুস্মিতার সঙ্গে ললিতের তর্কাতর্কি হয়েছিল? ছবি: সংগৃহীত।

২০২২ সালে সুস্মিতা সেনের সঙ্গে একগুচ্ছ ছবি পোস্ট করেছিলেন ললিত মোদী। সেই ছবিগুলি আলোড়ন ফেলেছিল। ছবিগুলি প্রকাশ্যে আনার ঠিক আগে নাকি সুস্মিতার সঙ্গে একটি বিষয় নিয়ে তর্কাতর্কি হয়েছিল ললিতের। ছবিগুলি পোস্ট করার পরে কী প্রতিক্রিয়া ছিল প্রাক্তন ব্রহ্মাণ্ডসুন্দরীর?

Advertisement

সম্প্রতি এক সাক্ষাৎকারে পোস্টটি নিয়ে কথা বলতে গিয়ে ললিত মোদী বলেন, “আমার মনে আছে, আমরা তখন বিমানে ছিলাম। আমি ওর সামনে বসেই পোস্টটা করেছিলাম। আমরা কোনও একটা বিষয় নিয়ে তর্ক করছিলাম। তখন আমি ওকে বললাম, ‘আমি এটা পোস্ট করে দিচ্ছি।’ ও হেসেছিল। আর আমি পোস্ট করে দিই। আমরা সার্ডিনিয়া থেকে লন্ডনে ফিরছিলাম। সুস্মিতা তার মায়ের সঙ্গে দেখা করতে লন্ডনে যাচ্ছিল।

তিনি আরও বলেন, “বিমানের মধ্যেই পোস্টটা করি। আর আমরা নামার আগেই চার দিকে হইচই পড়ে যায়। তবে তাতে সমস্যা নেই। ও তখন কিছু বলেনি। পোস্টটা মুছে ফেলতেও বলেনি। আমিও মুছিনি। যা হওয়ার হয়েছিল। পোস্ট করা বা ওর সঙ্গে সম্পর্কে থাকার জন্য আমি অনুতপ্তও নই। ও এক জন অসাধারণ সুন্দরী মহিলা। আমি তার জন্য শুভকামনা করি। ও মা হিসাবেও অসাধারণ।”

সেই সময়ে ললিত মোদীর সঙ্গে সম্পর্কের গুঞ্জন ছড়াতেই নিন্দকেরা বলতে থাকেন, অর্থের জন্য তাঁর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন সুস্মিতা। কিন্তু সম্প্রতি এক সাক্ষাৎকারে ললিত মোদী জানিয়েছেন, সুস্মিতার জন্য তিনি একটি টাকাও খরচ করেননি। বরং অভিনেত্রীই তাঁর জন্য খরচ করেছেন। ললিত স্পষ্ট করেই জানান যে, তিনি সুস্মিতার নামে কোনও কুকথা শুনতে নারাজ। কারণ, সুস্মিতা চাইলে যে কোনও পুরুষকে নিজের সঙ্গী হিসাবে পেতে পারে।

Advertisement
আরও পড়ুন