Aindrila Sharma

আবার চিন্তার ছায়া শর্মা পরিবারে, অসুস্থ ঐন্দ্রিলার বাবা, মা শিখাও ভাল নেই, কী হয়েছে?

অনেক দিন ধরেই বুকে ব্যথা। তার পরেই হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে। অসুস্থ ঐন্দ্রিলা শর্মার বাবা উত্তম শর্মা।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২১ মার্চ ২০২৬ ১৫:১৯
আচমকাই অসুস্থ অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার মা এবং বাবা।

আচমকাই অসুস্থ অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার মা এবং বাবা। ছবি: সংগৃহীত।

সদ্য আইনি বিয়ে সেরেছেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার দিদি ঐশ্বর্যা শর্মা। মাসখানেক যেতে না যেতেই বড় সমস্যায় পড়লেন অভিনেত্রী। একদিকে মা শিখা শর্মার কেমোথেরাপি চলছে। তারই মধ্যে গুরুতর অসুস্থ হয়ে পড়লেন ঐন্দ্রিলা এবং ঐশ্বর্যার বাবা উত্তম শর্মা।

Advertisement

অনেক দিন ধরেই বুকে ব্যথা হচ্ছিল ঐশ্বর্যার বাবার। তার পরেই হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে। ঐশ্বর্যা বললেন, “বাবার বুকে খুব ব্যথা ছিল। তার পরে হাসপাতালে ভর্তি করানো হয়। অ্যাঞ্জিয়োপ্লাস্টি হওয়ার পরে জানা যায় প্রায় আশি শতাংশ হার্টের ব্লকেজ। স্টেন্ট বসানো হয়েছে।” তবে হাসপাতালে বেশি দিন বিশ্রাম নিতে পারেননি তিনি। কারণ, এরই মধ্যে চলছে ঐশ্বর্যার মায়ের কেমোথেরাপি।

ঐশ্বর্যা বললেন, “মায়ের শরীরও ভাল যাচ্ছে না। এখন যে খুব বেশি কাজ করতে পারে, তেমন নয়। নিজেরটুকু কোনও মতে করে। তাই বাবাও তাড়াতাড়ি হাসপাতাল থেকে বাড়ি ফিরতে চাইছিল। কারণ, মায়ের ওষুধের বিষয়টা বাবাই ভাল করে জানে। এ ছাড়া কাজেও ফিরতে হবে। তাই দু’দিন পরেই হাসপাতাল থেকে বাবাকে ছেড়ে দেন চিকিৎসকেরা।” তবে এখনও চিন্তা কাটেনি। কারণ, তাঁর বাবার বুকে এবং কোমরে ব্যথা হচ্ছে এখনও। তাই চিন্তায় রয়েছেন ঐশ্বর্যা।

Advertisement
আরও পড়ুন