সরাসরি
Rahul Arunoday Banerjee death

বিজয়গড়ের আবাসন থেকে বার করা হল রাহুল অরুণোদয়ের মরদেহ, উপচে পড়া ভিড় নিয়ন্ত্রণে সহকর্মীরা

কলকাতার পথে অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মরদেহ। তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত পাড়া প্রতিবেশী, অত্মীয়-স্বজন থেকে সহকর্মীরা।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ৩০ মার্চ ২০২৬ ১৬:২৮
তমলুক থেকে কলকাতায় নিয়ে আসা হল রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মরদেহ।

তমলুক থেকে কলকাতায় নিয়ে আসা হল রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মরদেহ। ছবি: সংগৃহীত।

সারকথা
রবিবার আচমকাই আসে খবর। তালসারিতে ‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করতে গিয়েছিলেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। সেখানেই ঘটে দুর্ঘটনা। মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে রাহুলের। হাসপাতালে যাওয়ার পথে মৃত্যু হয়। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে জানা যায় জলে ডুবেই মৃত্যু হয়েছে অভিনেতার।
আরও

এক নজরে

১৬:২০ সর্বশেষ
রাহুলের শেষযাত্রায় এলেন সব্যসাচী চক্রবর্তী, মিঠু চক্রবর্তী
১৬:১১
বাড়ি থেকে বার করা হল রাহুলের মরদেহ
১৬:০৬
অভিনেতার আবাসনের নীচে পুলিশি পাহারা
১৫:৫৭
রাহুলের আবাসনে এসে পৌঁছোলেন আবীর চট্টোপাধ্যায় ও তাঁর বাবা
১৫:৫২
কান্নায় ভেঙে পড়লেন চিত্রনাট্যকার পদ্মনাভ দাশগুপ্ত
১৫:৪১
একে একে এসেছেন ইশা, শ্রীজাত, বাদশা মৈত্রেরা
১৫:৩৭
রাহুলকে শেষ বার দেখতে উপস্থিত দিতিপ্রিয়া রায়
১৫:৩১
রাহুলকে শেষ শ্রদ্ধা জানাতে পৌঁছলেন সস্ত্রীক রূপম ইসলাম
১৫:২৭
কাঁদতে কাঁদতে রাহুলের বাড়িতে এলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়
১৫:২০
ভাস্কর, অনিন্দিতা, সুদীপেরা মিলে বাড়ির ভিতরে নিয়ে গেলেন রাহুলের নিথর দেহ
না-জানলেই নয়
timer শেষ আপডেট: ৩০ মার্চ ২০২৬ ১৬:২০ key status

রাহুলের শেষযাত্রায় এলেন সব্যসাচী চক্রবর্তী, মিঠু চক্রবর্তী

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়কে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত হলেন সব্যসাচী চক্রবর্তী এবং মিঠু চক্রবর্তী। রবিরাতে অভিনেতার বাড়িতে গিয়েছিলেন সব্যসাচী-মিঠুর বড় ছেলে গৌরব চক্রবর্তী এবং ঋদ্ধিমা ঘোষ। 

timer শেষ আপডেট: ৩০ মার্চ ২০২৬ ১৬:১১ key status

বাড়ি থেকে বার করা হল রাহুলের মরদেহ

বিজয়গড়ের অনন্যা অ্যাপার্টমেন্ট থেকে বার করা হল রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মরদেহ। উপচে পড়া ভিড় সামলাতে ব্যস্ত অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়।

Advertisement
timer শেষ আপডেট: ৩০ মার্চ ২০২৬ ১৬:০৬ key status

অভিনেতার আবাসনের নীচে পুলিশি পাহারা

রাহুলের বিজয়গড়ের বাড়ির নীচে জনসমুদ্র। উপচে পড়া ভিড় সামলাতে চারিদিকে ব্যারিকেড। ভিড় নিয়ন্ত্রণে কলকাতা পুলিশ। 

timer শেষ আপডেট: ৩০ মার্চ ২০২৬ ১৫:৫৭ key status

রাহুলের আবাসনে এসে পৌঁছোলেন আবীর চট্টোপাধ্যায় ও তাঁর বাবা

অজিতকে শেষ বারের মতো দেখতে এল পর্দার ব্যোমকেশ। বাবা ফাল্গুনী চট্টোপাধ্যায়কে নিয়ে রাহুলকে শেষ শ্রদ্ধা জানাতে এলেন আবীর চট্টোপাধ্যায়। 

Advertisement
timer শেষ আপডেট: ৩০ মার্চ ২০২৬ ১৫:৫২ key status

কান্নায় ভেঙে পড়লেন চিত্রনাট্যকার পদ্মনাভ দাশগুপ্ত

রাহুলের নিথর দেহ দেখে নিজেকে সামলাতে পারলেন না চিত্রনাট্যকার পদ্মনাভ দাশগুপ্ত। কান্নায় ভেঙে পড়লেন লেখক। 

timer শেষ আপডেট: ৩০ মার্চ ২০২৬ ১৫:৪১ key status

একে একে এসেছেন ইশা, শ্রীজাত, বাদশা মৈত্রেরা

রাহুলের বিজয়গড়ের বাড়ির সামনে থিকথিকে ভিড়। একে একে এলেন ইশা সাহা, সস্ত্রীক শ্রীজাত, বাদশা মৈত্রেরা। 

Advertisement
timer শেষ আপডেট: ৩০ মার্চ ২০২৬ ১৫:৩৭ key status

রাহুলকে শেষ বার দেখতে উপস্থিত দিতিপ্রিয়া রায়

চোখ মুখ থমথমে। রাহুলকে শেষ শ্রদ্ধা জানাতে এলেন দিতিপ্রিয়া রায়।

চোখ মুখ থমথমে। রাহুলকে শেষ শ্রদ্ধা জানাতে এলেন দিতিপ্রিয়া রায়।

timer শেষ আপডেট: ৩০ মার্চ ২০২৬ ১৫:৩১ key status

রাহুলকে শেষ শ্রদ্ধা জানাতে পৌঁছলেন সস্ত্রীক রূপম ইসলাম

রাহুলের বিজয়গড়ের বাড়িতে শেষ বার অভিনেতাকে দেখতে এলেন সঙ্গীতশিল্পী রূপম ইসলাম। সঙ্গে ছিলেন রূপমের স্ত্রী রূপসাও। 

timer শেষ আপডেট: ৩০ মার্চ ২০২৬ ১৫:২৭ key status

কাঁদতে কাঁদতে রাহুলের বাড়িতে এলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়

সহ-অভিনেতাকে শেষ শ্রদ্ধা জানাতে তাঁর বাড়িতে এলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। ‘ঠাকুমার ঝুলি’ ওয়েব সিরিজ়ে রাহুলের সঙ্গে কাজ করেছিলেন অভিনেত্রী। 

timer শেষ আপডেট: ৩০ মার্চ ২০২৬ ১৫:২০ key status

ভাস্কর, অনিন্দিতা, সুদীপেরা মিলে বাড়ির ভিতরে নিয়ে গেলেন রাহুলের নিথর দেহ

timer শেষ আপডেট: ৩০ মার্চ ২০২৬ ১৫:১৭ key status

বাড়িতে ভিতরে নিয়ে যাওয়া হল রাহুলের দেহ

শববাহী গাড়ি থেকে রাহুলের মরদেহ নামিয়ে কাঁধে করে তাঁর বাড়ির ভিতরে নিয়ে গেলেন সহ-অভিনেতারাই। 

timer শেষ আপডেট: ৩০ মার্চ ২০২৬ ১৫:১৫ key status

ফুলে সাজানো শববাহী গাড়িতে চিরনিদ্রায় রাহুল

রাহুলের আসার অপেক্ষায় ছিলেন ঊষসী চক্রবর্তী, দিগন্ত বাগচী, রণিতা দাস, বিশ্বজিৎ ঘোষ, রুকমা রায়-সহ তাঁর সব সহকর্মীরা। 

timer শেষ আপডেট: ৩০ মার্চ ২০২৬ ১৫:০৯ key status

বাবিনকে দেখতে ভাঙল ব্যারিকেড

শববাহী গাড়ির সামনে উপচে পড়া ভিড়। সবাই শেষ বারের মতো এক বার ছুঁয়ে দেখতে চাইছেন তাঁদের আদরের বাবিনকে। 

timer শেষ আপডেট: ৩০ মার্চ ২০২৬ ১৫:০৭ key status

শ্রদ্ধা জানাতে এলেন সিপিএম নেতা মহম্মদ সেলিম

বিজয়গড়ের রাস্তায় মানুষের ঢল। রাহুলকে শেষ শ্রদ্ধা জানাতে এলেন সিপিএম নেতা মহম্মদ সেলিম। উপস্থিত হয়েছেন ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস। 

timer শেষ আপডেট: ৩০ মার্চ ২০২৬ ১৫:০৩ key status

বাড়িতে এল রাহুলের মরদেহ

তমলুক থেকে  বাড়িতে পৌঁছোল রাহুলের মরদেহ। বিজয়গড়ের বাড়ির সামনে থিকথিক করছে ভিড়।    

timer শেষ আপডেট: ৩০ মার্চ ২০২৬ ১৫:০১ key status

রাহুলের বাড়ির সামনে ভিড় বাড়ছে অনুরাগীদের

রাহুলের বাড়ির সামনে উপস্থিত তাঁর সহ-অভিনেতারাও।

রাহুলের বাড়ির সামনে উপস্থিত তাঁর সহ-অভিনেতারাও। নিজস্ব চিত্র।

timer শেষ আপডেট: ৩০ মার্চ ২০২৬ ১৪:৪৫ key status

বিজয়গড়ের বাড়িতে পৌঁছল রাহুলের দেহ

অভিনেতার অকাল মৃত্যুর খবর পাওয়া মাত্র তমলুকের উদ্দেশে রওনা দেন তাঁর বন্ধুরা। রাহুলকে নিয়ে কলকাতা ফিরলেন রাহুলের বন্ধু ও নাট্যপরিচালক জয়রাজ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে, অভিনেতার দেহ নিয়ে কলকাতায় ফিরছেন তিনি। সঙ্গে রয়েছেন সৌরভ পালোধি, শতরূপ ঘোষ, প্রমোদ সিংহ।

timer শেষ আপডেট: ৩০ মার্চ ২০২৬ ১৪:৪২ key status

কলকাতার কাছাকাছি পৌঁছল অভিনেতার শববাহী গাড়ি

ময়নাতদন্তের পরে তমলুক মহকুমা হাসপাতাল থেকে রওনা দিয়েছে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের শববাহী গাড়ি। 

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন