Neha Dhupia

‘শুটিং সেটেই পেশিতে টান শুরু হয়’, অন্তঃসত্ত্বা অবস্থায় কাজ করতে গিয়ে কী হয়েছিল নেহা ধূপিয়ার?

নেহা জানান, গর্ভাবস্থার সাড়ে আট মাস পর্যন্ত তিনি কাজ করেছেন এবং শুটিং চলাকালীনই নাকি তাঁর প্রসবযন্ত্রণাও শুরু হয়েছিল।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৩ এপ্রিল ২০২৬ ১৭:৩৬
অন্তঃসত্ত্বা অবস্থায় কাজের অভিজ্ঞতা জানালেন নেহা!

অন্তঃসত্ত্বা অবস্থায় কাজের অভিজ্ঞতা জানালেন নেহা! ছবি: সংগৃহীত।

অন্তঃসত্ত্বা অবস্থায় কাজের সঙ্গে আপস করেননি নেহা ধূপিয়া। গর্ভে সন্তান নিয়েই টানা আট মাসের বেশি শুটিং করেছিলেন। শুটিং সেটেই উঠেছিল শরীর জুড়ে পেশিতে টান। তার পরে কী হয়েছিল? পরিণীতি চোপড়ার পডকাস্টে এসে খোলাখুলি কথা বললেন নেহা।

Advertisement

নেহা ধূপিয়া তাঁর গর্ভাবস্থার চূড়ান্ত পর্যায় পর্যন্ত কাজ করেছেন বলে জানান পরিণীতির পডকাস্টে। সাড়ে আট মাস পর্যন্ত কাজ করেছেন এবং শুটিং চলাকালীনই নাকি তাঁর প্রসবযন্ত্রণাও শুরু হয়েছিল তাঁর। বুধবার ওই পডকাস্টের পর্বের ঝলক প্রকাশিত হয়েছে। সেখানেই নেহা অন্তঃসত্ত্বা অবস্থায় কাজ চালিয়ে যাওয়া নিয়ে কথা বলেছেন।

মা হওয়ার পরে কি বদলে যায় অনেক কিছুই? এমন নানা প্রশ্ন প্রায়ই ওঠে। নেহার এই প্রসঙ্গে উত্তর, “মা হওয়ার পরেও এক জন নারী যেন নিজের ইচ্ছেমতো সব কাজ করতে পারে। খুব বেশি কিছু বদলে যাওয়া উচিত নয়।” এর পরেই নিজের অভিজ্ঞতার কথা নেহা বলেন, “আমি সব সময়ে কাজে ফিরতে চেয়েছিলাম। আমি একেবারে শেষ পর্যন্ত, সাড়ে আট মাস পর্যন্ত কাজ করেছি। আমার সারা শরীরে সঙ্কোচন শুরু হয়েছিল যশরাজ স্টুডিয়োর মধ্যেই। ”

গর্ভাবস্থার সময়ে ‘এ থার্সডে’ নামে একটি ছবিতে অভিনয় করেছিলেন নেহা। ছবিতেও একজন অন্তঃসত্ত্বা পুলিশ আধিকারিকের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি।

নেহা ২০১৮ সালের ১০ মে অঙ্গদ বেদীকে বিয়ে করেন। দিল্লির একটি গুরুদ্বারে তাঁদের বিয়ে সম্পন্ন হয়েছিল। উপস্থিত ছিলেন খুব কাছের কিছু মানুষ। সেই বছর নভেম্বর মাসে তাঁদের কন্যা মেহর ধূপিয়া বেদীর জন্ম হয়। ২০২১ সালে এক পুত্র গুরিক সিংহ ধূপিয়া বেদীর জন্ম হয়।

Advertisement
আরও পড়ুন