Nora fatehi song

‘সরকে চুনর তেরি’ নিয়ে বিতর্ক অব্যাহত, ফের নতুন বিপাকে নোরা ও সঞ্জয়?

নোরাকে ডেকে পাঠায় জাতীয় মহিলা কমিশন। কিন্তু সাড়া দেননি নোরা। এ বার কোন হুঁশিয়ারি দেওয়া হল কমিশনের তরফে?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০২৬ ১৭:৪৮
বিপাকে পড়লেন সঞ্জয় ও নোরা।

বিপাকে পড়লেন সঞ্জয় ও নোরা। ছবি: সংগৃহীত।

নোরা ফতেহির ‘সরকে চুনর তেরি’ গানটিকে ঘিরে বিতর্ক বেড়েই চলেছে। এই নিয়ে নোরাকে আগেই সমন পাঠানো হয়েছিল। ৭ এপ্রিল মহিলা কমিশনে তাঁকে হাজিরা দিতে বলা হয়েছিল। যদিও মঙ্গলবার নোরা সেখানে উপস্থিত হননি। এর পরেও তাঁকে কমিশনের সামনে সশরীরে হাজির হওয়ার শেষ সুযোগ দেওয়া হয়েছে। এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে ২৭ এপ্রিল। এ ছাড়াও, আগামী ৮ এপ্রিল সঞ্জয় দত্তকেও আলাদা করে তলব করা হয়েছে।

Advertisement

জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন বিজয়া রহাটকরের নেতৃত্বে এই শুনানি অনুষ্ঠিত হয়। সেখানে এই বিতর্কিত গানের গীতিকার রাকিব আলম, পরিচালক প্রেম এবং কেভিএন প্রোডাকশনসের প্রতিনিধি গৌতম কেএম ও সুপ্রীত উপস্থিত ছিলেন। শুনানির সময় কমিশন গানটির সুর ও কথা নিয়ে তীব্র উষ্মা প্রকাশ করে। কী ভাবে এই ধরনের বিষয়বস্তু মূলধারার চলচ্চিত্রে জায়গা করে নিতে পারে, তা নিয়েও প্রশ্ন তোলে কমিশন।

বিজয়া স্পষ্ট ভাষায় বলেন, ‘‘সৃজনশীলতার নামে নারীর মর্যাদার সঙ্গে ছেলেখেলা করা যায় না!’’ তাঁরা এ-ও জানান, এই গানের এমন বিকৃত অর্থের পিছনে দায় নির্মাতাদের। ইতিমধ্যেই মহিলা কমিশনের কাছে লিখিত ভাবে ক্ষমাপ্রার্থনা করেছেন নির্মাতারা। সেখানে তাঁরা স্বীকার করেছেন যে, এই গানে সমাজের উপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। তাঁরা কমিশনকে আশ্বাস দিয়েছেন যে, ভবিষ্যতে তাঁরা আরও সতর্ক থাকবেন।

Advertisement
আরও পড়ুন