Ekta Kapoor

‘৩১ বছরের কেরিয়ারে কেউ এমন করেনি’, একতা কপূরের সঙ্গে কী এমন করেছিলেন অক্ষয়?

প্রযোজকের ব্যর্থতা নিয়ে তেমন কোনও মাথাব্যথা নেই অক্ষয়ের। যদিও একতা কপূরের সঙ্গে তাঁর অভিজ্ঞতা একেবারে ভিন্ন। একতার ৩১ বছরের কর্মজীবনে নাকি এমন অভিজ্ঞতা হয়নি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০২৬ ১২:০৯
ekta Kapoor Shares What Akshay kumar does after her first film with was flopped at box office

অক্ষয়ের কোন কাণ্ডে হতবাক হয়ে যান একতা? ছবি: সংগৃহীত।

সাম্প্রতিক কালে অক্ষয় কুমারের অনেক ছবি দর্শকমনে ছাপ ফেলতে ব্যর্থ হয়েছে। অভিনেতা নিজেই জানিয়েছেন, মা অরুণা ভাটিয়ার মৃত্যুর পর থেকে তাঁর সময়টা খারাপ যাচ্ছে। যদিও ইন্ডাস্ট্রির অন্দরের কানাঘুষো, প্রযোজকদের একাংশের কাছে তিনি অভিনেতা কম, ব্যবসায়ী বেশি। প্রযোজকের ব্যর্থতা নিয়ে তেমন কোনও মাথাব্যথা নেই অক্ষয়ের। তবে অক্ষয়ের সঙ্গে একতা কপূরের অভিজ্ঞতা একেবারে ভিন্ন। একতার ৩১ বছরের কর্মজীবনে নাকি এমন অভিজ্ঞতা হয়নি।

Advertisement

এই মুহূর্তে ‘ভূত বাংলা’ ছবির প্রচারে ব্যস্ত অক্ষয়। ছবিটির প্রযোজক একতা কপূর। বছরকয়েক আগে অক্ষয়ের সঙ্গে একটি ছবি করেন। সালটা ২০১৩। ছবির নাম ‘ওয়ানস্ আপন আ টাইম মুম্বই দোবারা’। ছবিটি ‘ওয়ানস আপন আ টাইম ইন মুম্বই’ ছবির সিক্যুয়েল। প্রথম ছবিটি হিট্ হলেও দ্বিতীয় ছবিটি সে ভাবে সফল হয়নি বক্স অফিসে। ৮৫ কোটির ছবি কোনও মতে ৯৩ কোটির ব্যবসা করে। একতা জানান, ছবির বক্সঅফিস কালেকশন দেখে নিজের প্রাপ্য চেক ফিরিয়ে দিতে আসেন অক্ষয়। একতার কথায়, ‘‘মানুষটা পুরো পারিশ্রমিক ফিরিয়ে দিতে চেয়েছিল। আমি নিইনি। তখন ওকে বলেছিলাম যে, এই টাকা চাই না। বরং আমার সঙ্গে একটা ছবি করে নিও। তা হলে এর দ্বিগুণ রোজগার করব। আমার ৩১ বছরের কর্মজীবনে কোনও অভিনেতা এমনটা করেনি।’’

Advertisement
আরও পড়ুন