nora fatehi

‘নারীবাদীরা সমাজের পক্ষে ক্ষতিকর’! গান নিয়ে বিতর্কের পরে ফের সমালোচনার কেন্দ্রে নোরা ফতেহি?

নারীবাদ প্রসঙ্গে দিনকয়েক আগে করা নোরার মন্তব্য নিয়ে সমালোচনার ঝড়। এই প্রসঙ্গে নোরা নিজের অবস্থান বদল করলেন? কী বললেন?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১১ এপ্রিল ২০২৬ ১৬:১৪
নোরা ফতেহি।

নোরা ফতেহি। ছবি: সংগৃহীত।

দিনকয়েক ধরেই নোরা ফতেহির পিছু ছাড়ছে না বিতর্ক। যা করছেন, যা বলছেন, তাতেই বিতর্ক শুরু হয়ে যাচ্ছে। সম্প্রতি তাঁর ‘সরকে চুনর’ গানটি নিয়ে বিতর্ক চলছে। ইতিমধ্যেই এই গান নিয়ে নোরাকে তলব করেছে জাতীয় মহিলা কমিশন। এ বার নারীবাদ প্রসঙ্গে দিনকয়েক আগে করা তাঁর মন্তব্য নিয়ে সমালোচনার ঝড়। এই প্রসঙ্গে নোরা নিজের অবস্থান বদল করলেন? কী বললেন?

Advertisement

নোরা জানান, তাঁর মন্তব্যের নিশানায় ছিল পশ্চিমের দেশগুলির ‘তথাকথিত নারীবাদ’। নোরা বলেন, “একটা বিষয় পরিষ্কার করে দিতে চাই, এই সমস্যা ভারতের নয়। আমরা এখনও সংস্কৃতি ও মর্যাদার কদর করি। কিন্তু পশ্চিমের দেশে এমন বহু মানুষ আছেন, যাঁরা মনে করেন যে, একাই সব কিছু করা যায়। এমনকি একাই সন্তানধারণ ও তার লালনপালন করা যায় বলে মনে করেন। অবশ্যই সেটা করা যায়। কিন্তু, এই বিষয়টিকে এত উৎসাহ দেওয়ার তো দরকার নেই। বরং বাবা, মা, সন্তান মিলে তৈরি পরিবারের কাঠামোকে উৎসাহ দেওয়া উচিত।” যদিও এর আগে নোরা জানান, নারীবাদীরা নাকি সমাজের পক্ষে ক্ষতিকর। তাঁরা নাকি সমাজকে বিপথে চালিত করছে বলে দাবি করেন তিনি। নোরা জানান, যে কোনও চরমপন্থার সম্পূর্ণ বিরোধী তিনি।

নোরার নিজের জীবনের অভিজ্ঞতা থেকেই নাকি তাঁর এমন মন্তব্য। কারণ, ১০ বছর বয়সে তিনি বাবা-মায়ের বিচ্ছেদ দেখেছেন এবং তার পরবর্তী লড়াইটাও দেখেছেন। বিপুল সমালোচনার মুখে নোরার যদিও দাবি, তাঁর মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হচ্ছে।

Advertisement
আরও পড়ুন