Patralekha Viral Video

‘আমি তো মা হতেই চাইতাম না’, মেয়ের জন্মের পর থেকে কটাক্ষের শিকার পত্রলেখা! মাতৃত্ব নিয়ে কী বললেন

মা হওয়ার পর থেকেই তাঁর শরীরের ওজন বৃদ্ধি নিয়ে কটাক্ষের শিকার পত্রলেখা। যদিও একটা সময় নাকি মা হওয়ার কথা ভাবনাতেই ছিল না তাঁর।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২১ এপ্রিল ২০২৬ ১৯:৫৩
পত্রলেখা পাল।

পত্রলেখা পাল। ছবি: সংগৃহীত।

সদ্য মা হয়েছেন পত্রলেখা। তার পর বেশ কিছু দিন আড়ালেই ছিলেন। সম্প্রতি তাঁর প্রযোজিত প্রথম ছবি ‘টোস্টার’ মুক্তি পেয়েছে। যদিও মা হওয়ার পরে পত্রলেখার শরীরের ওজন বৃদ্ধি নিয়ে সমাজমাধ্যমে তাঁকে শুনতে হচ্ছে নানা নেতিবাচক মন্তব্য। তবে সমালোচকদের যোগ্য জবাব দিয়েছেন অভিনেত্রী তথা প্রযোজক। একই সঙ্গে পত্রলেখা জানান, তিনি মা হতেই চাননি।

Advertisement

বিয়ের চার বছরের মাথায় মা হওয়ার সিদ্ধান্ত নেন অভিনেত্রী। পত্রলেখা জানান, পরিবারের চাপেই নাকি মা হওয়ার সিদ্ধান্ত নেন তিনি। তাঁর কথায়, ‘‘আমার মা সব সময়ে চাইত, আমার আর রাজের একটা সন্তান হোক। কারণ, মা বাচ্চা ভীষণ পছন্দ করে। এ ছাড়া, জীবনে সন্তানের প্রয়োজন আছে, সেটা পরে বুঝেছি।’’ সম্প্রতি সমাজমাধ্যমে যখন পত্রলেখাকে নিয়ে নিরন্তর আলোচনা, সেই সময়ে দাঁড়িয়ে একটা বড় অংশ পত্রলেখার সমর্থনে এগিয়ে এসেছে।

পত্রলেখা বলেন, ‘‘আমি আসলে মা হতে চাইনি। যদিও মাঝেমধ্যে ভাবতাম, মা হলেও হতে পারি। তবে এখন যখন আমার চারপাশে আমার সন্তানকে দেখি মনে হয়, একেবারে সঠিক সিদ্ধান্ত নিয়েছি।’’ মা হওয়ার পাশাপাশি প্রযোজক হিসেবেও আত্মপ্রকাশ হয়েছে তাঁর। সেই প্রসঙ্গে পত্রলেখা বলেন, ‘‘প্রযোজক হতে পেরে খুশি যদিও কাজটা বেশ কঠিন। মা হওয়ার অভিজ্ঞতার সর্বশ্রেষ্ঠ। এই অভিজ্ঞতার মধ্যে রয়েছে এক অদ্ভুত আত্মতৃপ্তি।’’

Advertisement
আরও পড়ুন