Priyanka Chopra Jonas

সম্পর্কে কষ্ট পেয়েছেন, মান খুইয়েছেন, স্বামী বাছাইয়ের সময় কোন পাঁচটি দিক দেখেন প্রিয়ঙ্কা

মনপ্রাণ ঢেলে দিয়েছিলেন সম্পর্কে, কিন্তু সম্মান পাননি প্রিয়ঙ্কা। তাই নিককে বিয়ে করার আগে কোন দিকগুলি মাথায় রাখেন অভিনেত্রী?

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০২৫ ২০:৩৪
Priyanka Chopra shares five things desired in her partner before marrying Nick Jonas

প্রিয়ঙ্কা চোপড়া। —ফাইল ছবি।

কর্মজীবনে তিনি যেমন সফল, ব্যক্তিজীবনেও সুখী। নিক জোনাসকে বিয়ে করে ক্যালিফোর্নিয়ায় সংসার পেতেছেন প্রিয়ঙ্কা চোপড়া। এক কন্যার জননী হয়েছেন। দেশ-বিদেশের মানুষ তাঁকে সম্মান করেন। তবু এখনও বলিপাড়ায় কান পাতলে শোনা যায় পুরনো কিস্সা। বলিউডে একাধিক পুরুষ তাঁর প্রেমে পড়েছেন। সেই তালিকায় বলিপাড়ায় খ্যাতনামী বিবাহিত পুরুষরাও রয়েছেন। অক্ষয় কুমার থেকে শাহরুখ খান, শাহিদ কপূরদের সঙ্গে প্রিয়ঙ্কার সম্পর্কের গুঞ্জন শোনা যায়। সবকটি সম্পর্কেই নাকি মনপ্রাণ ঢেলে দিয়েছিলেন, কিন্তু সম্মান পাননি প্রিয়ঙ্কা। অভিনেত্রী জানান, কষ্ট পেয়েছেন প্রেমের সম্পর্কে, মান খুইয়েছেন। তাই নিককে স্বামী হিসাবে নির্বাচন করার সময় কোন দিকগুলি মাথায় রেখেছিলেন?

Advertisement

এই মুহূর্তে ভাইয়ের বিয়ে উপলক্ষে মুম্বইয়ে রয়েছেন প্রিয়ঙ্কা। তবে নিজের বিয়ের সময় পাত্রের মধ্যে যে গুণগুলি দেখেছেন সেই প্রসঙ্গে প্রিয়ঙ্কা বলেন, ‘‘প্রথমত, আমি দেখেছি মানুষটা সৎ কি না! কারণ জীবনে সম্পর্কের ক্ষেত্রে অনেক কষ্ট পেয়েছি। দ্বিতীয়, মানুষটা পরিবারকে সময় দেয় কি না সেটা দেখেছিলাম।” তিনি আরও যোগ করেন, “তৃতীয়, আমার পেশাকে সম্মান করে কি না! কারণ আমি ভীষণ সিরিয়াস আমার কর্মজীবন নিয়ে। চতুর্থত, আমি সব সময় এমন একজনকে চেয়েছি যে সৃষ্টিশীল হবে। জীবনে আমার সঙ্গে যাঁর বড় কিছু করার লক্ষ্য আছে।’’ সর্বশেষ প্রিয়ঙ্কা জানান, তাঁর সঙ্গীকে উচ্চাকাঙ্খী হতে হবে তাঁর মতো। নিকের মধ্যে এই পাঁচ গুণ থাকায় তাঁর সঙ্গেই সংসার পাতেন প্রাক্তন বিশ্ব সুন্দরী।

Advertisement
আরও পড়ুন