Ranbir Kapoor-Ramayana

রামনবমীতে বড় ঘোষণা রণবীরের ‘রামায়ণ’ নিয়ে! হনুমান জয়ন্তীতে কোন বিশেষ পরিকল্পনা রয়েছে?

দর্শক অপেক্ষা করে রয়েছেন রণবীরকে রামের বেশে বড়পর্দায় দেখার জন্য। রামনবমীর দিনেই ছবি নিয়ে বড় ঘোষণা করলেন তিনি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৭ মার্চ ২০২৬ ১২:৫৫
হনুমান জয়ন্তীতে কী পরিকল্পনা রণবীরদের?

হনুমান জয়ন্তীতে কী পরিকল্পনা রণবীরদের? ছবি: সংগৃহীত।

‘রামায়ণ’ নিয়ে ব্যস্ত রণবীর কপূর। দর্শক অপেক্ষা করে রয়েছেন তাঁকে রামের বেশে বড়পর্দায় দেখার জন্য। সেই অপেক্ষা কিছুটা কমিয়ে দিলেন ছবির প্রযোজক নমিত মলহোত্র। রামনবমীর দিনেই ছবি নিয়ে বড় ঘোষণা করলেন তিনি।

Advertisement

আগামী ২ এপ্রিল হনুমান জয়ন্তী। সেই দিনেই রাম রূপে রণবীরকে দেখার অধীর অপেক্ষা শেষ হবে দর্শকের। নমিত জানিয়েছেন, ওই দিনেই প্রকাশ্যে আসতে চলেছে রণবীরের ‘লুক’। প্রযোজক ঘোষণা করেছেন, “শুভ রামনবমী। এই গল্প আমাদের সকলের। আমরা এই ছবি নিয়ে যা যা পদক্ষেপ করেছি, অত্যন্ত দায়িত্ব সহকারে এবং ভক্তি নিয়ে করেছি।” রামায়ণকে পর্দায় তুলে ধরতে যাতে কোনও খামতি না থাকে, সেই সব দিকে নজর রেখেছেন বলেও জানান নমিত।

তিনি আরও বলেছেন, “আগামী ২ এপ্রিল, পবিত্র হনুমান জয়ন্তীতে রাম-এর ঝলক আমরা প্রকাশ্যে আনব।” এই ঘোষণার পরেই ভক্তেরা উচ্ছ্বাস প্রকাশ করেন। এক ভক্তের কথায়, “রণবীর, আপনাকে রামের বেশে দেখার জন্য আর অপেক্ষা করে থাকতে পারছি না।” তবে কিছু দিন আগে শুটিং সেট থেকে রণবীরের একটি ছবি ফাঁস হয়ে যায়। রামের বেশ নিয়ে সমালোচনাও হয়েছিল তখন।

সেই ছবিতে দেখা গিয়েছিল, রণবীরের উন্মুক্ত ঊর্ধ্বাঙ্গ ঢাকা একটি কালো কাপড়ে, নিম্নাঙ্গে গেরুয়া ধুতি। মাথায় লম্বা কোঁকড়া চুলের পরচুলা। এই পরচুলার জন্যই বিতর্ক হয়েছিল। নেটাগরিকের প্রশ্ন ছিল, “ছবি তৈরি হচ্ছে ৪০০০ কোটি টাকায়। এর চেয়ে ভাল পরচুলা কি রণবীরকে পরানো গেল না? এই পরচুলা মোটেই রামসুলভ নয়।”

উল্লেখ্য, ছবির পরিচালনা করছেন নীতেশ তিওয়ারি। সীতার চরিত্রে দেখা যাবে সাই পল্লবীকে।

Advertisement
আরও পড়ুন