Raj Kundra

Raj- Shilpa: শিল্পার সমর্থনে মাধবন, ‘আমার শুভেচ্ছা তোমায় ঘিরে থাকবে’, আশ্বাস অভিনেতার

পরিচালক হংসল মেহতা, অভিনেতা রিচা চাড্ডার পর অভিনেত্রীর সমর্থনে মুখ খুললেন দক্ষিণী এবং বলিউডের তারকা অভিনেতা আর মাধবন।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৩ অগস্ট ২০২১ ১৬:১৬
শিল্পা শেট্টি এবং আর মাধবন।

শিল্পা শেট্টি এবং আর মাধবন।

ধীরে ধীরে শিল্পা শেট্টির পাশে দাঁড়াচ্ছে বলিউড। পরিচালক হংসল মেহতা, অভিনেতা রিচা চাড্ডার পর অভিনেত্রীর সমর্থনে মুখ খুললেন দক্ষিণী এবং বলিউডের তারকা অভিনেতা আর মাধবন। সম্প্রতি ইনস্টাগ্রামে মাধবন লিখেছেন, তিনি শিল্পার পরিবারের সকলের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা জানাচ্ছেন।

পর্ন কেলেঙ্কারি, স্বামী রাজের গ্রেফতারি নিয়ে সোমবার প্রথম প্রকাশ্য বিবৃতি দিয়েছেন শিল্পা। টুইটে তাঁর অকপট স্বীকারোক্তি, সব দিক থেকে বেশ কিছু দিন ধরে তাঁর খুব খারাপ সময় যাচ্ছে। দোষারোপ, পাল্টা দোষারোপ, কুৎসায় জর্জরিত তিনি এবং তাঁর পরিবার। কেউ এক বারও তাঁর দুই সন্তানের কথা ভাবছেন না। কোনটা সত্যি, না জেনেই অনবরত মন্তব্য করে চলেছেন। পরিবার এবং নিজের স্বার্থে শিল্পা কুৎসা রটনাকারীদের কাছে মুখ বন্ধ রাখার অনুরোধও জানিয়েছেন।

এই জায়গা থেকেই মাধবন আশ্বস্ত করেছেন রাজ-ঘরনিকে। লিখেছেন, ‘যে ক’জন শক্ত মনের মানুষকে চিনি, তুমি তাঁদের মধ্যে অন্যতম। ভেঙে পড় না। জানি, এই দিনগুলোও ঠিক কাটিয়ে উঠবে। আমার শুভেচ্ছা সব সময় তোমাকে, তোমার পরিবারকে ঘিরে থাকবে।’

Advertisement

১৯ জুলাই পর্ন ছবি বানানোর অভিযোগে শিল্পা শেট্টি কুন্দ্রার স্বামী রাজ কুন্দ্রাকে গ্রেফতার করে মুম্বই পুলিশ। রাজের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, পর্ন বানানোর পাশাপাশি তিনি তা বিশেষ অ্যাপের মাধ্যমে ছড়িয়ে দিতেন মুঠোফোনে। এবং পুরো কাজটাই নাকি রাজ করতেন লন্ডনবাসী শ্যালক প্রদীপ বক্সীর জন্য।

Advertisement
আরও পড়ুন