Rajpal Yadav

‘ধূমপানের জন্য আলাদা ঘর নেই’, তিহাড় জেল থেকে বেরিয়ে কী দাবি জানালেন রাজপাল?

শোনা যায়, তিহাড়ে আর পাঁচটা বন্দি যেমন করে থাকে, তেমন ভাবেই ছিলেন রাজপাল। বাড়তি কোনও সুবিধে পাননি। এ বার কিসের দাবি তুললেন অভিনেতা?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ২০:৩৬
জেল থেকে ছাড়া পেয়ে, নতুন দাবি রাজপাল যাদবের।

জেল থেকে ছাড়া পেয়ে, নতুন দাবি রাজপাল যাদবের। ছবি: সংগৃহীত।

১২ দিন তিহাড় জেলে থাকার পর মঙ্গলবার অন্তবর্তী জামিনে ছাড়া পেয়েছেন অভিনেতা রাজপাল যাদব। তার পরেই জেল সংস্কারের দাবি তুলেছেন অভিনেতা। তাঁর কথায়, ‘‘জেলে আধুনিকীকরণের প্রয়োজন। একই সঙ্গে রেলস্টেশন ও বিমানবন্দরের মতো ধূমপানের জন্য পৃথক ঘরের।’’

Advertisement

রাজপাল বুধবার জানান, ক্রোড়পতিতে যেমন ‘লাইফ লাইনে’র সুবিধে রয়েছে, অন্তত ১০ শতাংশ বন্দিদেরও এমন ‘লাইফ লাইন’ পাওয়ার সুযোগ দেওয়া উচিত। যদি এদের মধ্যে দশ শতাংশও মুক্তি পায় বা পুনর্বাসিত হয়, তা হলে ওরা আমাদের দেশের জন্য শক্তি হয়ে দাঁড়াতে পারে। শোনা যায়, রাজপাল খেদ জানিয়ে বলেন, ‘‘ জেলে তো সাধারণ মানুষ ও সম্মাননীয় ব্যক্তিদের মধ্যে ভেদাভেদ করা হয় না।’’ আর সেই কারণেই আরও বেশি করে জেল সংস্কারের প্রয়োজন।

শোনা যায়, তিহাড়ে আর পাঁচটা বন্দি যেমন করে থাকে তেমন ভাবেই ছিলেন রাজপাল। বাড়তি কোনও সুবিধে পাননি। একদা ছোট রাজন যে কক্ষে ছিলেন, সেখানেই রাখা হয় অভিনেতাকে। ঘড়ি ধরে দেওয়া হত খাবার। সন্ধে ৬ টার মধ্যে রাতের খাবার খেয়ে নিতে হত তাঁকে। যদিও অভিনেতাকে নাকি দেখার জন্য উচ্ছ্বসিত ছিল বাকি বন্দিরা।

৯ কোটি টাকার ঋণ শোধ করতে না পারার অভিযোগে হাজতবাস হয় রাজপালের।

মঙ্গলবার জেল থেকে বেরিয়ে দিল্লি হাই কোর্টকে ধন্যবাদ জানিয়ে রাজপাল বলেন, ‘‘আমি আদালতের প্রতিটি শুনানিতে ছিলাম, আগামী দিনে সব শুনানিতে উপস্থিত থাকব। আমি ১৫০ কোটি মানুষের থেকে যে ভালবাসা পেয়েছি, তা ভাষায় প্রকাশ করার নয়। ধন্যবাদ আদালতকে আমার পক্ষের সত্যটা তুলে ধরার সুযোগ দেওয়ার জন্য।’’ আগামী ১৮ মার্চ এই মামলার পরবর্তী শুনানি রয়েছে।

Advertisement
আরও পড়ুন