Ramayan Movie Budget

৭০০ কোটি যেন কিছুই না ‘রামায়ণ’ ছবির প্রযোজক নমিতের কাছে, কত হাজার কোটির স্বপ্ন দেখছেন?

প্রায় ৪০০০ কোটি টাকা দিয়ে নির্মিত এই ছবি এখনও পর্যন্ত বলিউডের সর্বোচ্চ খরচসাপেক্ষ ছবি বলে দাবি। ইতিমধ্যেই ৭০০ কোটি টাকায় স্বত্ব বিক্রির প্রস্তাব পেয়েছেন প্রযোজক। কিন্তু, তা ফিরিয়ে দিয়েছেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৪ এপ্রিল ২০২৬ ১১:৩০
কোটি কোটি টাকার প্রস্তাব ফেরাচ্ছেন ‘রামায়ণ’ ছবির প্রযোজক।

কোটি কোটি টাকার প্রস্তাব ফেরাচ্ছেন ‘রামায়ণ’ ছবির প্রযোজক। ছবি: সংগৃহীত।

‘রামায়ণ’ ছবির প্রথম ঝলক সবে মুক্তি পেয়েছে। ২০২৬ সালের দীপাবলিতে মুক্তি পাওয়ার কথা রয়েছে রণবীর কপূর, সাই পল্লবী, রবি দুবে অভিনীত এই ছবির। প্রায় ৪০০০ কোটি টাকা দিয়ে নির্মিত এই ছবি এখনও পর্যন্ত বলিউড সর্বোচ্চ খরচসাপেক্ষ ছবি বলে খবর। ইতিমধ্যেই ছবির প্রযোজক নমিত মলহোত্রের কাছে একটি ওটিটি প্ল্যাটফর্ম ছবির স্বত্ব বিক্রির জন্য ৭০০ কোটি টাকার প্রস্তাব দিয়েছেন। কিন্তু সেই প্রস্তাব নাকি ফিরিয়ে দিয়েছেন নমিত।

Advertisement

‘রামায়ণ’ ছবিটি দু’টি পর্বে মুক্তি পাবে। প্রযোজক নমিত নাকি দু’টি ছবির জন্য একত্রে ৭০০ কোটি টাকার প্রস্তাব পেয়েছিলেন। কিন্তু, যে খরচে ছবিটি তৈরি হয়েছে তা বিবেচনা করে, তিনি স্বত্ব বিক্রির চুক্তিটি প্রত্যাখ্যান করেছেন। সূত্র মারফত জানা গিয়েছে, নমিত ওটিটি প্ল্যাটফর্মগুলোর থেকে ১,০০০ কোটি টাকার একটি চুক্তি আশা করছেন। এ ছাড়া বাকি ৩,০০০ কোটি টাকা বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে আয়সহ অন্যান্য উৎস থেকে সংগ্রহ করবেন বলে আশা তাঁর। ঘনিষ্ঠমহলে নমিত নাকি জানিয়েছেন, তিনি আত্মবিশ্বাসী যে, ওটিটি প্ল্যাটফর্মগুলি তাদের প্রস্তাবিত অর্থের পরিমাণ বাড়াবে। আপাতত নমিত স্বত্বটি নিজের কাছে রেখেছেন। সঠিক মূল্য পেলে অংশীদারি ভাগও করে নিতে পারেন।

Advertisement
আরও পড়ুন