ICC Women T20 World Cup 2026

মাইলফলকের সামনে হরমনপ্রীত, বিশ্বের প্রথম ক্রিকেটার হিসাবে কীর্তি গড়তে পারেন ভারতীয় দলের অধিনায়ক

২০০৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় হরমনপ্রীত কৌরের। সে বছরই ১১ জুন টনটনে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেন ভারতীয় দলের অধিনায়ক।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২১ জুন ২০২৬ ০৯:১৬
picture of cricket

হরমনপ্রীত কৌর। —ফাইল চিত্র।

আন্তর্জাতিক ক্রিকেটে আরও একটি মাইলফলকের সামনে হরমনপ্রীত কৌর। যে মাইলফলকে পৌঁছোতে পারেননি রোহিত শর্মা বা এলিস পেরির মতো ক্রিকেটারেরাও। মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপে রবিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মাঠে নামলেই নজির গড়বেন ভারতীয় দলের অধিনায়ক।

Advertisement

দেশের হয়ে এখনও পর্যন্ত ১৯৯টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন হরমনপ্রীত। রবিবার বিশ্বের প্রথম ক্রিকেটার হিসাবে ২০০টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলবেন তিনি। বিশ্বের কোনও ক্রিকেটার (পুরুষ বা মহিলা) এখনও পর্যন্ত এই মাইলফলকে পৌঁছোতে পারেননি।

২০০৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় হরমনপ্রীতের। সে বছরই ১১ জুন টনটনে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেন ভারতের অভিজ্ঞ ব্যাটার। ২০০ টি-টোয়েন্টি ম্যাচের মাইলফলকে পৌঁছোতে তাঁর লাগল ১৭ বছর।

সবচেয়ে বেশি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলার রেকর্ডও হরমনপ্রীতের দখলে। মহিলা ক্রিকেটারদের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছেন নিউ জ়িল্যান্ডের সুজ়ি বেটস। তিনি ১৮৪টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। পুরুষ ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি ১৬৩টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন আয়ারল্যান্ডের পল স্টার্লিং। রোহিত ১৫৯টি এবং পেরি ১৭৭টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন।

দেশের হয়ে ৭টি টেস্ট এবং ১৬৪টি এক দিনের ম্যাচও খেলেছেন হরমনপ্রীত। আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর প্রায় ৯০০০ রান এবং আটটি শতরান রয়েছে।

Advertisement
আরও পড়ুন