Ranbir Kapoor

‘ব্রহ্মাস্ত্র’-র সেটে আলিয়া-রণবীরের নাচ ফাঁস হয়ে গেল অনলাইনে

এই প্রথম রিয়েল লাইফ কাপল রণবীর কপূর এবং আলিয়া ভট্টকে একসঙ্গে জুটি বাঁধতে দেখা যাবে। তাই অনুরাগীদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। কিছু দিন আগেই  বারাণসীতে শুটিং করে এসেছে ওই কাপল।

আলিয়া-রণবীর।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৫ ডিসেম্বর ২০১৯ ১৭:৫২
Advertisement

পরের বছরই মুক্তি পেতে চলেছে অয়ন মুখোপাধ্যায় পরিচালিত সুপার হাইপড ছবি ‘ব্রহ্মাস্ত্র’। মুক্তির আগেই সেই ছবির একটি নাচের শুটিং-এর দৃশ্য ভাইরাল হয়ে গেল সোশ্যাল মিডিয়ায়।

রণবীর সিংহের একটি ফ্যান ক্লাব থেকে শেয়ার করা হয়েছে ভিডিয়োটি। শেয়ার হতেই মুহূর্তে ভাইরাল। তাতে লাইক, কমেন্টসের বন্যা। ভিডিয়োতে দেখা যাচ্ছে, লাল কাফতান জ্যাকেটে আলিয়া, এবং ডার্ক গ্রিন ক্যামোফ্লজ জ্যাকেটে রণবীরের স্টাইল স্টেটমেন্ট তাক লাগিয়ে দেবে আপনাকে।

Advertisement

এই প্রথম রিয়েল লাইফ কাপল রণবীর কপূর এবং আলিয়া ভট্টকে একসঙ্গে জুটি বাঁধতে দেখা যাবে। তাই অনুরাগীদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। কিছু দিন আগেই বারাণসীতে শুটিং করে এসেছে ওই কাপল। এদিকে আবার তাঁদের বিয়ে নিয়েও চলছে নানা জল্পনা। শোনা যাচ্ছে, পরের বছরের শুরুতেই নাকি গাটছড়া বাঁধবেন তাঁরা। সে জন্য নাকি জায়গাও নির্বাচন করা হয়ে গিয়েছে। বিশেষ সূত্র বলছে ‘ডেস্টিনেশন ওয়েডিং’-এর জন্য নাকি রণলীয়ার পছন্দ কাশ্মীর।

দেখুন ভিডিয়ো

#Brahmastra Is on the Way. Love The Steps And Voice Of #ArijitSingh. Can't Wait @BrahmastraFilm @aliaa08 @ #RanbirKapoor @SrBachchan @Roymouni @iamnagarjuna @AyanMukherji @DharmaMovies @karanjohar #ranbir #instalove #ranbirkapoor @neetu54 @riddhimakapoorsahniofficial #ranbirkapoor0008 #bhramāstar #Sanju #adhm #yjhd #barfi #anjaanaanjaani #rocketsingh #bachnaaehaseeno #rockstar #tamasha #wakeupsid #raajneeti #bombayvalvet #roy #jaggajasoos #ajabpreamkigazabkahani #superhero #Bollywood

A post shared by R A N B I R K A P O O Я® 🧿 (@ranbirkapoor0008) on

আরও পড়ুন-প্রেগন্যান্সির সাড়ে সাত মাস পর্যন্তও শুটিং করেছি: পায়েল

আরও পড়ুন-মারা গেলেন মৌসুমি চট্টোপাধ্যায়ের মেয়ে পায়েল, শোকবার্তা বলিউডের

(মুভি ট্রেলার থেকে টাটকা মুভি রিভিউ - রুপোলি পর্দার সব খবর জানতে পড়ুন আমাদের বিনোদন বিভাগ।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সর্বশেষ ভিডিয়ো
Advertisement