Ranbir Kapoor Buys Property

রামের চরিত্রে অভিনয় করছেন, এ বার কি পাকাপাকি ভাবে মুম্বই ছেড়ে অযোধ্যায় থাকবেন রণবীর?

রাম হয়ে উঠতে নাকি সাত্ত্বিক জীবনযাপন করতে হয় রণবীরকে। এ বার তা হলে মুম্বই ছেড়ে অযোধ্যায় থাকা শুরু করবেন রণবীর?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৪ মে ২০২৬ ২১:০২
এ বার থেকে অযোধ্যায় থাকা শুরু করবেন রণবীর?

এ বার থেকে অযোধ্যায় থাকা শুরু করবেন রণবীর? ছবি: সংগৃহীত।

‘রামায়ণ’ ছবির কাজ নিয়ে ব্যস্ত রণবীর কপূর। দর্শক অপেক্ষা করে রয়েছেন বড়পর্দায় তাঁকে রামের বেশে দেখার জন্য। রাম হয়ে ওঠার জন্য কী কী আত্মত্যাগ করেছেন তিনি, সেই গল্পও ঘুরছে মুখে মুখে। এ বার রাম মন্দিরের কাছাকাছি থাকতে চাইছেন রণবীর। অযোধ্যায় সরজু নদীর তীরে কিনলেন জমি।

Advertisement

প্রায় ৪০০ কোটি টাকা খরচ করে বানানো হচ্ছে এই ছবি। রাম হয়ে উঠতে নাকি সাত্ত্বিক জীবনযাপন করতে হয় রণবীরকে। অভিনেতার কথায়, ‘‘যখন নমিত ও নীতীশ প্রস্তাবটা নিয়ে আসে, আমি বলেছিলাম যে, পারব না। এই চরিত্রটা করার জন্য প্রস্তুত ছিলাম না। মনে হচ্ছিল, চরিত্রটার সঙ্গে ন্যায়বিচার করতে পারব না।’’ ঠিক সেই সময়ে, জীবনের নতুন একটি অধ্যায়ে প্রবেশ করছিলেন অভিনেতা। বাবার দায়িত্ব আসে তাঁর কাঁধে। তাতে নিজের সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য সময় চেয়ে নেন রণবীর। বাবার দায়িত্ব কাঁধে আসতে নিজেকে প্রস্তুত করতে থাকেন রাম হয়ে ওঠার জন্য।

এ বার অযোধ্যায় ২১৩৪ বর্গফুট জায়গা কিনলেন রণবীর। খরচ হয়েছে প্রায় ৩.১৩ কোটি টাকা। রণবীরের আগে ওই একই জায়গা বাড়ির বানানোর পরিকল্পনা করে জমি কিনে রেখেছেন অমিতাভ বচ্চনও। সকলেরই আশা, ভবিষ্যতে অযোধ্যা হবে আধ্যাত্মিক নগরী।

Advertisement
আরও পড়ুন